মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ডা. স্বপ্নীলের পর আরও দুই চিকিৎসকের বিএমডিসি সনদ স্থগিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ জুলাই ২০২৫, ৩:৫৫ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

ডা. স্বপ্নীলের পর আরও দুই চিকিৎসকের বিএমডিসি সনদ স্থগিত করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিব রেজার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে আরও দুই চিকিৎসকের সনদ ছয় মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। মঙ্গলবার (১ জুলাই) বিএমডিসির রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সনদ স্থগিত হওয়া চিকিৎসকরা হলেন ডা. মো. নাসিফ শাহরিয়ার ইসলাম এবং ডা. মো. সুনান বিন ইসলাম। এই নিষেধাজ্ঞার ফলে তারা আগামী ছয় মাস দেশের ভেতরে কোনো ধরনের চিকিৎসাসেবায় যুক্ত হতে পারবেন না কিংবা নিজেদের চিকিৎসক পরিচয়ও দিতে পারবেন না।

এর আগেই রাহিবের অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সনদ ৫ বছরের জন্য স্থগিত করে বিএমডিসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাহিব রেজার চিকিৎসা প্রক্রিয়ায় গাফিলতির প্রমাণ পাওয়ায় ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০’ এর ধারা ২৩(১) এবং ‘বিএমডিসি প্রবিধানমালা ২০২২’ এর বিধান ৩৬(৪)(খ) অনুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসকদের নাম রেজিস্ট্রার থেকে প্রত্যাহার করে সনদ সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

আইনের ২২(১) ধারা অনুযায়ী, এ সময়ের মধ্যে তারা অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে কোনো চিকিৎসা সেবা দিতে পারবেন না কিংবা নিজেদের চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। নিষেধাজ্ঞা ১ জুলাই থেকেই কার্যকর হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাহিব রেজা (২১)। পরে ২৩ অক্টোবর হাইকোর্টে দাখিল করা স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর জন্য অস্ত্রোপচার দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে দায়ী করা হয়। জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদন তৈরি করে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।