মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন

ডা. রাকিব হত্যাঃ বিএমএ এর কর্মপরিকল্পনা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ জুন ২০২০, ১২:৪৫ · ১ মিনিটে পড়ুন
ডা. রাকিব হত্যাঃ বিএমএ এর কর্মপরিকল্পনা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুন, ২০২০, বৃহস্পতিবার

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, খুলনা শাখার আজীবন সদস্য এবং বাগেরহাট ম্যাটস এর সাবেক অধ্যক্ষ ডা. মো. আব্দুর রাকিব খান হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় বিএমএ এর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ জুন) অনুষ্ঠিতব্য এ সভায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদ কিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়।

ডা. মো: আব্দুর রাকিব খান হত্যার প্রতিবাদে জরুরী সভায় নেওয়া সিদ্ধান্তসমূহ হল:

  • খুলনা বি এম এ এর কর্মসূচি ও দাবীর সাথে একাত্মতা ঘোষণা।
  • স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী বরাবার স্মারকলিপি প্রদান।
  • কেন্দ্রীয় বিএমএ ঘোষিত ২৪ ঘন্টার মধ্যে ডা. মো: আব্দুর রাকিব খান হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না করা হলে শুক্রবার (২৪ ঘণ্টা পর) আবার কেন্দ্রীয় বি এম এ জরুরী সভা করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. মো. জাবেদ কিছু সুস্পষ্ট প্রস্তাবনা উল্লেখ করে বলেন,

“এভাবে আর চলতে পারেনা। অনেক হয়েছে চিকিৎসক হত্যা এবং চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের উপর হামলা। এইবার এর শেষ দেখতে চাই।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।