মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ডা. মামুনের নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের জরুরী কর্মসূচী ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ৫:২১ · ২ মিনিটে পড়ুন
ডা. মামুনের নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের জরুরী কর্মসূচী ঘোষণা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯শে নভেম্বর, ২০২০, বৃহস্পতিবার

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনের অন্যায় গ্রেফতারের বিষয়ে এখনো কোনো যৌক্তিক সমাধান বা পদক্ষেপ না আসায় বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট হতে আজ ১৯শে নভেম্বর দুপুরে এক জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের নিম্ন লিখিত পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়-

১.মানসিক রোগ বিশেষজ্ঞদের প্রাইভেট চেম্বার এবং অনলাইন কনসালটেশন সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
২. আজ বিকাল ৪টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট প্রাঙ্গণে প্রেস কনফারেন্সের আয়োজন।
৩. আগামী শনিবার থেকে আরো লাগাতার কর্মসূচী ঘোষণা করা হবে।

সবশেষে, উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সকল মানসিক রোগ বিশেষজ্ঞদের সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট(বিএপি)

উল্লেখ্য, এসপি আনিসুল করিম শিপনের অস্বাভাবিক মৃত্যু মামলায় ১৭ই নভেম্বর, ২০২০ ইং তারিখে মঙ্গলবার ভোর ৫.০০ টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে পুলিশের সাদা পোশাকের একটি দল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরবর্তীতে তাঁকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তদন্তকালীন সময়ে তড়িঘড়ি করে একজন সরকারি কর্মকর্তাকে তাঁর নিজ হাসপাতালে দায়িত্বপালনজনিত কারণে গ্রেপ্তার করায় প্রতিক্রিয়া ও ক্ষোভ জানিয়ে গত পরশু হতে এখন পর্যন্ত বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট(বিএপি)ও বিএমএ( বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন) এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল হতে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। এছাড়া আজ ডা. মামুনের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহীতে সকাল ১০:০০ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে এবং দুপুর ২.৩০ মিনিটে ঢাকায় মহাখালির নতুন ডিজি অফিস, টিবি গেইটে ২৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের পক্ষ হতে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।