মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ডা. মঞ্জুর রশিদ চৌধুরী: একটি নক্ষত্রের মৃত্যু

Sarif Sahriarপ্রকাশ: ৩ জুন ২০২০, ১০:৪৩ · ২ মিনিটে পড়ুন
ডা. মঞ্জুর রশিদ চৌধুরী: একটি নক্ষত্রের মৃত্যু
লেখার আকার

বুধবার, ৩ জুন, ২০২০

ডা. মো. ওয়াহিদুজ্জামান (স্বপন)
১৭তম ব্যাচ, রাজশাহী মেডিকেল কলেজ

বন্ধু ‘ডা. মঞ্জুর রশিদ চৌধুরীর’ মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারন করার ক্ষমতা দিন। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।

৪০ বছর পর তাঁকে নিয়ে লিখতে হবে ভাবি নি। সম্ভবত ১৯৭৯ সাল। রাজশাহী মেডিকেল কলেজের ১৭ তম ব্যাচের ছাত্র ছাত্রীরা চট্টগ্রাম ও সিলেটে হাইজিন (কম্যুনিটি মেডিসিন) ট্যুরে যাবে। Advanced Team এর সদস্য হিসেবে আমরা ক’জন ২/৩ দিন আগেই বেরিয়ে পড়লাম, যাতে ভ্রমণকালীন সময়ে থাকা, খাওয়া ও ট্রান্সপোর্টের কোন সমস্যা না হয়।

চট্টগ্রামের কাজ সেরে যখন সিলেট পৌঁছোলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। স্টেশন থেকে নেমে রিকশাওয়ালাকে বললাম, “এই রিকশা যাবে?” কোন জবাব নাই। কয়েকবার ডেকেও ফল পেলাম না। পাশের এক সহযাত্রী বললেন, “ড্রাইভার বলে ডাকেন।” ড্রাইভার বলতেই একজন সাথে সাথে এলো।

আমরা যখন সিলেট মেডিকেল হোস্টেলে পৌঁছোলাম তখন রাত ৮ টা বাজে। রিকশা থেকে নেমে হোস্টেলের করিডোরে দেখা হলো সুদর্শন, গুম্ফধারী, স্মার্ট ও প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন এক তরুণের সাথে। সঙ্গে কয়েকজন যুবক। ইনিই মঞ্জুর রশিদ চৌধুরী। এক্স নটরডেমিয়ান। সম্ভবত উনি তখন ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি। পরিচয় ও উদ্দেশ্য জানাতেই হৈ হৈ করে বললেন, “সব ব্যবস্থা হয়ে যাবে।”

তারপর আমাদের থাকার রুম দেখিয়ে বললেন, “ফ্রেশ হয়ে ক্যান্টিনে আসুন।” আমরা ক্যান্টিনে রাতের খাবার খাওয়ার পর ছাত্র সংসদের আরও সদস্যের সাথে পরিচয় করিয়ে দিলেন। তাঁকে দেখে মনে হলো, নেতা হলে এমনই হওয়া উচিত। বেশ কিছুক্ষণ কথাবার্তা ও আড্ডা দেবার পর মঞ্জুর বললেন, “আপনারা রেস্ট নেন, আগামীকাল ডিসি অফিসে ট্রান্সপোর্ট রিক্যুজিসনের জন্য যেতে হবে।”

পরদিন সকালে নাস্তা করে ডিসি অফিসে রওনা দিলাম। সাথে মঞ্জুর রশিদ। ডিসি অফিসে আমাদের সঙ্গে ডিসি সাহেবের পরিচয় করিয়ে দেবার পর ট্রান্সপোর্টের জন্য দরখাস্ত জমা দিতে অফিস সহকারীর কাছে গেলাম। মঞ্জুর তার সাথে হড়হড় করে সিলেটি ভাষায় কথা বলতে লাগলেন। কিছু বুঝলাম আর কিছু বুঝলাম না। কথা শেষে মঞ্জুর বললো, “চলেন শাহজালালের মাজারে যাই।” মাজার জিয়ারত করে হোস্টেলে ফিরে আসলাম।

এরপর ট্যুরের সব সদস্যরা এলো। মঞ্জুর ও তাঁর টিম আমাদের আপ্যায়নের কোন ত্রুটি করেনি। জাফলং, তামাবিল, চাবাগান, বিভিন্ন দর্শনীয় স্হান দেখায় তাঁর নিরবিচ্ছিন্ন সাহায্যে ও সহযোগিতা পেয়েছিলাম।

তাঁর মৃত্যুতে টাইম মেশিনে সেই কয়েকটি দিনের আনন্দময় সুখস্মৃতি আমাকে স্মৃতিকাতর করে তুলেছে। তুমি যেখানেই থাকো ভালো থেকো বন্ধু। বিধাতার অমোঘ নিয়ম। তবু যেতে দিতে হয়….

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।