মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিটো ডায়েটের ভূমিকা

৭ ডিসেম্বর,২০১৯  

কিটো ডায়েট কি?

আমাদের স্বাভাবিক এবং আদর্শ ডায়েটে দৈনিক ক্যালরির চাহিদার একটি বড় অংশ আসে কার্বোহাইড্রেট (শর্করা জাতীয়) খাবার থেকে। পরিমাণটি গড়ে প্রায় ৪৫ – ৫০ শতাংশ। বাদবাকি ২০ – ৩৫ শতাংশ আসে ফ্যাট (চর্বি) এবং ১৫ – ২০ শতাংশ আসে প্রোটিন (আমিষ) জাতীয় খাবার থেকে। সাধারণ ডায়াবেটিক পেশেন্টের খাদ্যতালিকা এই নিয়ম মেনেই সাধারণত করা হয়। কার্বোহাইড্রেট কে সীমিত করা হয়, তবে উপরিউক্ত পরিমাণের চেয়ে অধিক পরিমাণে নয়। জোর দেয়া হয়, প্লেইন কার্বনকে (যেমন: চিনি মিষ্টি, মধু ইত্যাদি সমৃদ্ধ এমন সকল কার্ব, যা শরীরে দ্রুত ভেঙ্গে গিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে দেয়) কমপ্লেক্স কার্বহাইড্রেট (যে শর্করা খাবার দ্রুত না ভেঙ্গে ধীর গতিতে ভেঙ্গে শরীরে গ্লুকোজের যোগান দেয়) জাতীয় খাবারের রূপান্তরের প্রতি। সামগ্রিক বিষয়টা যখন ডায়াবেটিক রোগীর চিকিৎসা কার্যে ব্যবহার করা হয়, তখন এর নাম দাড়ায় “মেডিকেল নিউট্রিশন থেরাপি (MNT)”

এবার বর্তমানে বহুল আলোচিত কিটো ডায়েট প্রসঙ্গে আসি।

বিভিন্ন ভেরিয়েশন থাকলেও এই ডায়েটের মূলনীতিতে শর্করা জাতীয় খাবারকে খুবই সীমিত (দৈনিক ক্যালরির শতকরা ৫ – ১০ ভাগ) করে দিয়ে এর বদলে দৈনিক ক্যালরির বাকি চাহিদা পূরণ করতে ব্যবহার করা হয়েছে ফ্যাট (৬৫ – ৮০ ভাগ) এবং প্রোটিন (২৫ – ৩৫ ভাগ) দিয়ে। এতে করে এই ডায়েট গ্রহীতাদের কার্বোহাইড্রেট গ্রহণ সীমিত হয়ে যাচ্ছে। শরীরে গ্লুকোজ লোড কমে যাওয়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হচ্ছে, ইনসুলিন সহ অন্য ডায়াবেটিক ড্রাগ এর পরিমাণ সীমিত হয়ে যাচ্ছে। গ্লুকোজের বদলে শরীরের ক্যালরির চাহিদা ফ্যাট এবং প্রোটিন (বিশেষ করে কিটোন) দিয়ে পূর্ণ হওয়ার কারণে এই ডায়েটের নাম “কিটো ডায়েট”।

•কিটো ডায়েট এর অনেকগুলো “Medical Indication” থাকলেও কোনো ডায়াবেটিস গাইডলাইনে এর ব্যবহার নিয়ে নির্দেশনা এখনো পর্যন্ত নেই। তথাপি, এই ডায়েট ব্যবহার কালীন সময়ে ডায়াবেটিসের উল্লেখযোগ্য নিয়ন্ত্রণের কারণে অনেক টা অফ-লেভেল হিসাবেই এই ডায়েট সাম্প্রতিক সময়ে বহুল জনপ্রিয়তা পেয়ে গেছে।

বর্তমানে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ হয়, এভিডেন্স বেইসড মেডিসিনের (কোনো চিকিৎসা পদ্ধতি নিয়ে রিসার্চ/স্টাডি করে পাওয়া তথ্য অবলম্বনে) মাধ্যমে, যা ডায়াবেটিক রোগীদের জন্য কিটো ডায়েট ব্যবহার করতে গিয়ে শারীরিক ঝুঁকি নির্ধারণের জন্য অনেক ক্ষেত্রেই এতোদিন ছিল সীমিত। তাই, কিটো ডায়েট ব্যবহার নিয়ে রোগীদের নির্দেশনা দিতে গিয়ে “হা অথবা না” সরাসরি বলে দেবার কোন সুযোগ ছিল না। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যেখানে কিটো ডায়েটের প্রচলন আরো বেশি, সেখানের Endocrinologist দের মুখেও একই সীমাবদ্ধতার কথা শোনা যায়। ডায়াবেটিক রোগীর চিকিৎসায় কিটো ডায়েট কোনো রেডিক্যাল পরিবর্তন নিয়ে আসছে না, রিস্ক বেনিফিট চিন্তা করে এই সিদ্ধান্তেই আসার সময় হয়েছে এখন।

কিটো ডায়েট প্ল্যান করতে গিয়ে দৈনিক চাহিদার থেকে অতিরিক্ত প্রোটিন ব্যবহৃত ব্যবহৃত হচ্ছে। অতিরিক্ত প্রোটিন কিডনির (সেটা সুস্থ মানুষ থেকে শুরু করে CKD/Diabetic Nephropathy) উপর বাড়তি ঝুঁকি সৃষ্টি করছে, যা এই সংক্রান্ত কিছু স্টাডিতে অতি সাম্প্রতিক সময়ে প্রকাশিত হয়েছে। মোটকথা খাদ্য তালিকায় ০.৮-১.২ গ্রাম/কেজি এর অধিক প্রোটিন সুস্থ স্বাভাবিক মানুষের কিডনির কার্য ক্ষমতাও ধীরে ধীরে কমিয়ে দেয়। আমাদের দেশের খাদ্যতালিকায় প্রোটিনের পরিমাণ খুবই সামান্য। তাই এই ঝুঁকিতে পড়ার সম্ভাবনা সর্বসাধারণের জন্য প্রযোজ্য না হলেও, যারা কিটো ডায়েট কে ব্যবহার করে ডায়াবেটিসের মিরাকল ট্রিটমেন্ট আশা করতে যাচ্ছেন তাদের জন্য এই ঝুঁকি অত্যধিক।

একটু খেয়াল করলেই দেখা যায় শারীরিক রোগ, বিশেষ করে ডায়াবেটিস নিয়ে যা শোনা যায় তার মাঝে অনেক অপচিকিৎসা এবং ভুল তথ্য লুকিয়ে আছে। তাই চিকিৎসকের সুস্পষ্ট পরামর্শ ছাড়া কোনো বিকল্প চিকিৎসা পদ্ধতি গ্রহণ অথবা খাদ্যাভ্যাসের পরিবর্তনে গ্রহণযোগ্য নয় এবং তা পক্ষান্তরে শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে।

লেখক:লালা সৌরভ দাশ
স্টাফ রিপোর্টার/তামান্না ইসলাম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।