মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়া করলে ডিএনসিসির সকল সেবা বন্ধ- মেয়র আতিকুল

Platformপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ৫:২৪ · ২ মিনিটে পড়ুন
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়া করলে ডিএনসিসির সকল সেবা বন্ধ- মেয়র আতিকুল
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল, ২০২০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এর পর, এবার বাড়িওয়ালাদের সতর্ক করে দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

চলমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মেয়র আতিক বলেন, ‘ডাক্তার, নার্সসহ জরুরি সেবার সঙ্গে যুক্ত অনেককে বাসা থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, যারা বাসা থেকে লোক বের করে দিচ্ছেন, তাদেরকে কোনো ধরনের সার্ভিস দেবে না উত্তর সিটি করপোরেশন।’

মেয়র আতিকুল সতর্ক করে বলেন, ‘উত্তর সিটি থেকে আমার ক্লিয়ার মেসেজ, যদি এমন কোনো কমপ্লেইন পাই, তবে সেই বাড়ির ময়লা নেয়ার জন্য সিটি করপোরেশনের কোনও কর্মী বা স্টাফ যাবে না। তারা সব ধরনের সিটি সার্ভিস থেকে বঞ্চিত হবে। আমি অনুরোধ করবো, ওইসব বাসায় ঢাকার বিদ্যুৎ বিভাগ, ডেসকো, ওয়াসা যেন পানির লাইন ও ইলেকট্রিক লাইন বন্ধ করে দেয়।’

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘দেশের এই দুঃসময়ে যারা মানবতার পেশায় আছেন, যারা আমাদের রোগীদের সর্বোচ্চ সেবা দিচ্ছেন, তাদের সঙ্গে এ কেমন আচরণ! এটা কী ধরনের মানবতা!’

মেয়র আরও বলেন, যদি কোনো ডাক্তার বা নার্স সেবা দিতে গিয়ে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়েন, তাহলে যেন তাঁরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের হটলাইনে অভিযোগ জানান। তিনি সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

পাশাপাশি তিনি দেশের সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের বাসায় থাকতে না দিলে বা তাদের প্রয়োজনীয় সহায়তা না করলে ওইসব বাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকার ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট ৮টি ক্রাইম বিভাগের ডিসিকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।