মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ডাক্তারদের ঘরছাড়া করলেই আইনি ব্যবস্থা, ডিএমপির ঘোষণা

Platformপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১২:১০ · ২ মিনিটে পড়ুন
ডাক্তারদের ঘরছাড়া করলেই আইনি ব্যবস্থা, ডিএমপির ঘোষণা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল, ২০২০

ঢাকা মহানগরীতে বিভিন্ন জায়গায় অবস্থিত হাসপাতালে ডাক্তার, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। পাশাপাশি করোনার বিস্তার বৃদ্ধির সাথে সাথে আক্রান্ত ব্যক্তিদের নিজ নিজ বাসা/ফ্ল্যাটে রেখে চিকিৎসা ব্যবস্থার পরামর্শ দিচ্ছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাগণ, বাড়িওয়ালারা এতে বাধা প্রদান করছেন। এমনকি করোনা রোগীদের চিকিৎসা কাজে নিয়োজিত ডাক্তার ও নার্সদের সাথে বাড়ির মালিকরা বিরূপ আচরণ করছেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার আশেপাশের ৯টি জেলায় টেলিকনফারেন্সের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়িওয়ালা ও এলাকাবাসীর হাতে চিকিৎসকদের ঘরছাড়া করার খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে প্রশাসনিক নির্দেশনা দেন। এর পরপরই প্রথমে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদের ফেসবুক পেইজের মাধ্যমে এ নিয়ে হুশিয়ারী দেন৷

এরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বিজ্ঞপ্তি প্রকাশ করেন৷ সেখানে উল্লেখ করেন সম্প্রতি কিছু কিছু বাড়িওয়ালার বিরূপ আচরণের স্বীকার হচ্ছেন চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা বিভিন্ন জায়গায়। বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানানো, বাড়ি ছেড়ে দিতে বাধ্য করা, এমনকি চাকরি ছেড়ে না দিলে বাসা ছেড়ে দিতে হবে- এমন হুমকি দিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি দাবি করেন এবং দেশের এই ক্রান্তিলগ্নে যা কোনভাবেই কাম্য হতে পারেনা বলে দাবী করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ৷

করোনা ভাইরাসের সংক্রমণরোধে সম্মূখ যোদ্ধার ভূমিকায় থাকা ডাক্তার ও নার্সদের সাথে এরূপ বিরূপ আচরণের অভিযোগ পাওয়া গেলে উক্ত বাড়ির মালিক ও সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ডিএমপির ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে সাধারণ জনগনকে সতর্ক করা হয় এবং এরকম কোন অভিযোগ পাওয়ার সাথে সাথে তৎক্ষনাৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং এক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত ফ্ল্যাট মালিক/বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন৷

নিজস্ব প্রতিবেদক/ শেখ লুৎফুর রহমান তুষার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।