মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

টাঙ্গাইল মেডিকেলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ · ২ মিনিটে পড়ুন
টাঙ্গাইল মেডিকেলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা
লেখার আকার

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

এবার টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীদের এক বিশেষ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষণীয় যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিএমএফ/মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সাথে একটি মতবিনিময় সভা ও অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে এডভোকেট শিশির মনির মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে “ডিপ্লোমা ডাক্তার” বলে সম্বোধন করেন এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বেআইনি ও অনৈতিকভাবে তাদেরকে ডাক্তার পদবী প্রদানের প্রতিশ্রুতি দেন। এছাড়াও, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা এই বিষয়ে সম্মতি প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের সাথে কাজ করার আশা প্রকাশ করেন।

এদিকে, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নামের আগে “ডাক্তার” শব্দ ব্যবহার নিয়ে ইন্টার্ন চিকিৎসকসহ সারাদেশের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় রয়েছেন। এমন প্রেক্ষাপটে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এই ধরনের অনুষ্ঠান চিকিৎসক সমাজের জন্য অত্যন্ত অপমানজনক এবং কোয়াকদের পুনর্বাসনের শামিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এমতাবস্থায়, আগামীকাল ১লা মার্চ, ২০২৫ থেকে অনির্দিষ্টকালের জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে টাংগাইল মেডিকেল কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পাশাপাশি, তাদের প্রতিনিধিদেরকে প্রতিষ্ঠান পরিদর্শন থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। এছাড়াও, দেশের চিকিৎসক সমাজকে প্রতিটি ক্ষেত্রে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে বর্জন ও নিষিদ্ধ করার জন্য অনুরোধ করা হলো।”

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।