মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
ইভেন্ট নিউজ

টাইফয়েড মিক্সড মিডিয়া প্রতিযোগিতা: আর মাত্র ৬ দিন বাকি

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৫ · ২ মিনিটে পড়ুন
টাইফয়েড মিক্সড মিডিয়া প্রতিযোগিতা: আর মাত্র ৬ দিন বাকি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ ফেব্রুয়ারি, ২০২১, শনিবার
অক্সফোর্ড ইউনিভার্সিটি এর ইন্টারন্যাশনাল হেলথ্ এবং ট্রপিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট এর পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রী, এলিস ইন টাইফয়েডল্যান্ড, প্ল্যাটফর্ম এবং সুহারি হেলথ্ এর সমন্বিত উদ্যোগে আয়োজন করা হয়েছে চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং স্বাস্থ্য নিয়ে কাজ করছেন বা অধ্যয়নরত আছেন এমন সবার জন্য টাইফয়েড অ্যাওয়ারনেস মিক্সড মিডিয়া প্রতিযোগিতা।

প্রতিযোগিতার নিয়মাবলী:
১। ভিডিও প্রতিযোগিতা
ভাষা – বাংলা/ইংরেজি
ভিডিও এর দৈর্ঘ্য- ৪ মিনিট বা তার কম
২। পোস্টার প্রতিযোগিতা
ভাষা- বাংলা/ইংরেজি
প্রকৃতি – ডিজিটাল অথবা হাতে আঁকা

টপিক ১. ড্রাগ-রেজিস্ট্যান্ট টাইফয়েড
টপিক ২. টাইফয়েড ভ্যাক্সিনেশন
টপিক ৩. স্যানিটেশন এবং টাইফয়েড

প্রতিযোগিতায় অংশ নিতে উক্ত এক বা একাধিক বিষয় গুলির উপর নিজের মেধা ও কল্পনার মিশেলে পোস্টার বা ভিডিও তৈরি করে তা [email protected] এই ঠিকানায় নিজের নাম, পেশা ও প্রতিষ্ঠানের নাম উল্লেখপূর্বক ইমেইল করে পাঠাতে হবে। ইমেইল করার পাশাপাশি ফেসবুক বা টুইটার এ #oxtyphoidland হ্যাশট্যাগ সহ শেয়ার করা যেতে পারে।

ইমেল পাঠানোর সময়সীমা – ৫ মার্চ ২০২১, দুপুর ১ টা (বাংলাদেশ সময়) পর্যন্ত
বিজয়ীর নাম ঘোষণা- ৭ মার্চ, ২০২১

পুরষ্কার –
ভিডিও কম্পিটিশন
প্রথম পুরষ্কার- ৭০ পাউন্ড (সমপরিমাণ টাকা)
দ্বিতীয় পুরষ্কার – ৬০ পাউন্ড (সমপরিমাণ টাকা)
পোস্টার কম্পিটিশন
প্রথম পুরষ্কার- ৫০ পাউন্ড (সমপরিমাণ টাকা)
দ্বিতীয় পুরষ্কার – ৪০ পাউন্ড (সমপরিমাণ টাকা)
পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে একটি সার্টিফিকেট দেয়া হবে।

টাইফয়েড রোগ এবং এলিস সম্পর্কে আরও জানতে ভিজিট করুনঃ typhoidland.org

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।