মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ওয়ার্কশপ

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ৩য় VATS Masterclass অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ ডিসেম্বর ২০১৯, ৩:০৫ · ১ মিনিটে পড়ুন
জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ৩য়  VATS  Masterclass অনুষ্ঠিত
লেখার আকার

স্বাস্থ্য অধিদপ্তরের বৈদেশিক প্রশিক্ষণ উইং এর আর্থিক সহায়তায় টানা তৃতীয় বারের মত আয়োজিত হয়েছে ” VATS masterclass” ।১লা ডিসেম্বর থেকে ৫ই ডিসেম্বর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে এই পাঁচ দিনের কর্মশালাতে দেশের ও বিদেশের প্রায় ৫০ জন থোরাসিক সার্জন ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। বিশ্বের খ্যাতনামা দুজন থোরাসিক সার্জন ডাঃ ডিয়াগো গঞ্জালেস রিভাস ও ডাঃ লিয়াম ডুয়ান তাদের বিভিন্ন সাফল্য তুলে ধরেন এবং পাঁচ দিনে চারটি লাইভ অপারেশন পরিচালনা করেন।

 

বাংলাদেশ থেকেও থোরাসিক সার্জনেরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। ২রা ডিসেম্বর হোটেল সারিনায় বিদেশী প্রশিক্ষকদের সম্মানে একটি গালা ডিনারের আয়োজন করা হয় এসোসিয়েশন এর উদ্যোগে।উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত হয়ে দেশে থোরাসিক সার্জারী বিভাগের উদ্যোগে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষনে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসাবে কাজ করেন প্রফেসর মফিজুর রহমান মিয়া। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ডা: তাজদীত বলেন, “থোরাসিক সার্জারীকে এগিয়ে নেয়ার জন্য এরকম প্রশংসনীয় কর্মশালা আরও প্রয়োজন।” জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের থোরাসিক সার্জারী বিভাগ ও অন্যান্য সকলের সহযোগিতায় এই সফল অনুষ্ঠানের সমাপ্তি হবে আগামীকাল ৫ ডিসেম্বর।

তথ্য সূত্রে: ডা. তাজদিত রহমান তানিম

স্টাফ রিপোর্টার: সায়েদা নাফিসা ইসলাম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

দিমেক হাসপাতালে ‘এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহযোগীতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে আর্ক ফাউন্ডেশন কর্তৃক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে "পাইলটিং এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ ইন হেলথকেয়ার ফ্যাসিলিটিজ ইন দিনাজপুর ডিস্ট্রিক্ট" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনাজপুর…

১৯ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট 

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই, ২০২২, সোমবার আগামী শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বন্ধু গ্রুপ’ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট-২০২২। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন…

১৮ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে প্ল্যাটফর্মের আয়োজনে ওয়েবিনার সিরিজের শেষদিন আজ

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ ‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসকদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এর আয়োজনে চারদিন ব্যাপী এক বিশেষ ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।