মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

জন্মগত হৃদরোগ আক্রান্ত ৪৫০ শিশুর স্ক্রিনিং করল তুরস্ক ; সেপ্টেম্বরে হবে সার্জারি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ মে ২০২৫, ২:৪৭ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

চট্টগ্রামে হৃদপিণ্ডের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া ৪৫০ শিশুর স্ক্রিনিং (পরীক্ষা নিরীক্ষা) করলো তুরস্কের বিশেষজ্ঞ চিকিৎসকদল। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসকদের উপস্থিতিতে তুরস্কের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই কর্মযজ্ঞ সম্পন্ন করেছেন।

স্ক্রিনিং সম্পন্ন করা শিশুদের আগামী সেপ্টেম্বর মাসে সার্জারি ছাড়া বিশেষ ডিভাইস স্থাপন ও প্রয়োজনীয় সার্জারি করা হবে।

এ কাজে সাহায্যের হাত বাড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সাহায্য সংস্থা মুতদা এইড। গরীব ও সুবিধাবঞ্চিত শিশুদের এই চিকিৎসা বাইরে করালে খরচ হবে অন্তত আড়াই লাখ টাকা। সেই কাজটি বিনামূল্যে করে দেবে দাতা সংস্থাটি।

এ বিষয়ে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক নূর উদ্দিন তারেক বলেন, প্রাথমিকভাবে ৪৫০ শিশুকে স্ক্রিনিং করে দেখা হয়েছে। তুরস্কের বিশেষজ্ঞ চিকিৎসকদল আগামী সেপ্টেম্বরে মাসে পুনরায় এসে তাদের চিকিৎসা দেবেন।

এ ক্ষেত্রে অনেকের বিশেষ ডিভাইস লাগবে। এছাড়া অনেকের সার্জারি লাগবে। তারা প্রয়োজনীয় সরঞ্জাম এবং দক্ষ চিকিৎসক চিকিৎসক টিম নিয়ে আসবেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।