মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১২ অগ্রহায়ণ ১৪৩৩ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

জনস্বাস্থ্য শিক্ষার পাঠক্রম হালনাগাদ জরুরি: স্বাস্থ্য সচিব

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:১০ · ২ মিনিটে পড়ুন
জনস্বাস্থ্য শিক্ষার পাঠক্রম হালনাগাদ জরুরি: স্বাস্থ্য সচিব
লেখার আকার

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০১৭

জনস্বাস্থ্য শিক্ষার পাঠক্রম হালনাগাদ করা জরুরি বলে মনে করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ব্র্যাক টাওয়ারে বাংলাদেশ হেলথ ওয়াচ (বিএইচডব্লিউ) আয়োজিত ‘স্টেট অব প্রফেশনাল পাবলিক হেলথ এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক নবম দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার বারী বলেন, ‘স্বাস্থ্য শুধু একা কোনো মন্ত্রণালয়ের বিষয় নয়, স্বাস্থ্যে সব মন্ত্রণালয়ের সমান হস্তক্ষেপ ও সমন্বয় দরকার। রোগের ধরন পরিবর্তিত হয়েছে, জনমিতি পরিবর্তিত হয়েছে- এ পরিবর্তন প্রতিফলিত করতে পাঠক্রম হালনাগাদ করা জরুরি।’

এর বাইরেও প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে দেশের স্বনামধন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জনস্বাস্থ্য শিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও সুযোগ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্ব আলোচক ও অংশগ্রহণকারীরা জনস্বাস্থ্য শিক্ষার নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। যার মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাঠক্রমের অসামঞ্জস্যতা, ডিগ্রিধারীদের কর্মসংস্থান চ্যালেঞ্জ এবং নানাবিধ সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী। মূল বিষয়বস্তু উপস্থাপনা করেন রিসার্চ কো-অর্ডিনেটর মাহরুবা খানম। আলোচনায় অংশ নেন সিপিডির ফেলো এবং বিএইচডব্লিইউর উপদেষ্টা গ্রুপের আহ্বায়ক অধ্যাপক ড. রওনক জাহান, ইউএসএআইডি’র ডেপুটি অফিস ডিরেক্টর মিরান্ডা বেকম্যান, সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) স্বাস্থ্য পরামর্শক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম ও বিএইচডব্লিউ’র প্রোগ্রাম ডিরেক্টর শেখ মাসুদুল আলম।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।