মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

জনস্বাস্থ্য বিবেচনায় খুলছে না কিশোরগঞ্জের বিপণি বিতানসমূহ

অংকন বনিকপ্রকাশ: ১৩ মে ২০২০, ১২:০৮ · ২ মিনিটে পড়ুন
জনস্বাস্থ্য বিবেচনায় খুলছে না কিশোরগঞ্জের বিপণি বিতানসমূহ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
মঙ্গলবার, ১২ মে, ২০২০

সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ইদ-উল-ফিতরকে কেন্দ্র করে গত ১০ মে থেকে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শপিং মল, মার্কেট সহ সকল প্রকার বিপণীবিতান খোলা রাখার অনুমতি পেয়েছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে ঢাকার বেশকিছু শপিং মলের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার বিপণী বিতানসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ১১ মে, সোমবার কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জেলা করোনা প্রতিরোধ কমিটির যৌথ সভায় আগামী ১৩ মে ২০২০ থেকে ৩০ মে ২০২০ পর্যন্ত কিশোরগঞ্জ শহরের সকল বিপণীবিতান ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বলেন,

“করোনা সংক্রমণের উর্ধ্বগতির মধ্যে জনস্বাস্থ্য ও সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে পূর্বের লকডাউন অনুযায়ী কিশোরগঞ্জ শহরের সকল বিপণীবিতান ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, চেম্বার অব কমার্স ও সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সিদ্ধান্ত অমান্য করে কেউ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত ১১ মে পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৪ জন যার মধ্যে ৪৮ জন ই চিকিৎসক।

নিজস্ব প্রতিবেদক/ ফিরদাউস আলম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।