মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

চিকিৎসার জন্য বাংলাদেশে আসছে আহত হাজার ফিলিস্তিনি

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ৫:১৪ · ১ মিনিটে পড়ুন
চিকিৎসার জন্য বাংলাদেশে আসছে আহত হাজার ফিলিস্তিনি
লেখার আকার

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে ইসরাইলের নিষ্ঠুর হামলার ফলে আহত হাজারো ফিলিস্তিনি নাগরিককে চিকিৎসার জন্য বাংলাদেশে আনার প্রক্রিয়া চলমান আছে। বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী এবং অন্যান্য সংস্থাগুলোর যৌথ উদ্যোগে, প্রাথমিকভাবে ১,০০০ ফিলিস্তিনি আহত নাগরিককে বাংলাদেশে এনে চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে আল মারকাজুল ইসলামী কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিনের আহতদের মধ্যে অনেকেই গুরুতর আহত, যারা পা-হাত হারিয়েছে কিংবা শারীরিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত। এ ছাড়া বহু মা-বোন বিধবা হয়েছেন, অনেক শিশু এতিম হয়ে গেছে। এসব আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বাংলাদেশে আনার উদ্যোগটি একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের উদারতার কথা তুলে ধরে আল মারকাজুল ইসলামী ও অন্যান্য সংগঠনের সদস্যরা জানিয়েছেন, বাংলাদেশে চিকিৎসার জন্য আসা ফিলিস্তিনি নাগরিকদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হলে, এটি বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করবে এবং দেশের চিকিৎসা সেবার মানের প্রতি নতুন ধারণা সৃষ্টি করবে।

তারা আরও জানান, আল্লাহর রহমতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় এই উদ্যোগ সফল হবে এবং ফিলিস্তিনের আহত নাগরিকদের চিকিৎসা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে, তাদের নিজ দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।