মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

চিকিৎসকদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ স্কয়ার ফার্মাসিউটিক্যালসের!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ মার্চ ২০২৫, ৮:৪৬ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ স্কয়ার ফার্মাসিউটিক্যালসের!
লেখার আকার

মঙ্গলবার, ০৪ মার্চ,২০২৫

ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস! এক বিবৃতিতে তারা এই কথা জানিয়েছে।

বিবৃতিতে বলছে – “সাম্প্রতিক সময়ে চিকিৎসক সমাজে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি.-কে কেন্দ্র করে নেতিবাচক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ইন্টার্ন চিকিৎসকরা তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে ব্যাপকভাবে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।

বিগত কিছুদিন ধরেই MBBS/BDS ডাক্তাররা সামাজিক মাধ্যমে জোরালো দাবি জানিয়ে আসছিলেন যে, বাংলাদেশে MBBS/BDS ডিগ্রি প্রাপ্ত না হয়ে কেউই নামের আগে সরাসরি ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবেন না। ইস্যুটি স্পষ্টতই স্পর্শকাতর যা নির্বাহী অথবা বিচারিক বিভাগের উপর নির্ভরশীল। এখানে তৃতীয় পক্ষ হিসাবে মতামত রাখার যৌক্তিক কোন এখতিয়ার স্কয়ারের বা অন্য কোন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নেই।

তবে গত ২৭ ফেব্রুয়ারি থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ এর একটি নিউজ ক্লিপকে ঘিরে চিকিৎসকদের মাঝে ব্যাপক চর্চা ও সংক্ষুব্ধ প্রতিক্রিয়া শুরু হয়। স্কয়ার সংক্রান্ত এই নিউজটি মূলত ২০২৪ এর ডিসেম্বরের ১৩ তারিখের। সেদিন সিলেট বিভাগের ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের বিভাগীয় বার্ষিক সম্মেলনে স্কয়ার কিছু ঔষধের যথাযথ ব্যবহার ও ডোজ সম্পর্কে আলোকপাত করে। সম্মেলনের পরের অংশে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয় (যেই অংশে স্কয়ারের কোনরূপ অংশগ্রহণ ছিল না)।

কিন্তু উক্ত নিউজ ক্লিপটিতে AGM এ উপস্থিত একজন এডভোকেট (যিনি ডিপ্লোমা চিকিৎসকদের স্বার্থ সংরক্ষণের সাথে যুক্ত) বক্তব্যের পরপরই আমাদের একজন রিজিওনাল সেলস্ ম্যানেজারের বক্তব্য প্রচারিত হওয়ায় MBBS/BDS চিকিৎসকরা ধরে নেন যে উনাদের দাবি বা চিন্তার বিপরীতে গিয়ে স্কয়ার বরং ডিপ্লোমা চিকিৎসকদের সমর্থন করছে।”

বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে স্কয়ার কর্তৃপক্ষ গত ১লা মার্চ ২০২৫ এ সুস্পষ্ট অবস্থান ও ব্যাখ্যা উপস্থাপন করেছে বলেও জানানো হয় বিবৃতিতে।

উল্লেখ্য, চিকিৎসকদের অনেকেই আক্ষেপ করে বলেছেন, “স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কাছে তারা এটা আশা করেননি। ভুল করার পরেও এখনো স্কয়ার এ বিষয়ে দুঃখপ্রকাশ না করে উল্টো সাফাই গেয়ে যাচ্ছে বিষয়টা যথেষ্ট বিব্রতকর। ওরা (স্কয়ার ফার্মাসিউটিক্যালস) ভুল স্বীকার না করে উল্ট উদ্ভট বিবৃতি দিচ্ছে। এমনকি মেডিকেল এ্যাসিস্ট্যান্টদেরকে অন্য নামে সম্বোধন করাতেই বুঝা যায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস ঠিক কতটা নিচে নেমেছে!”

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।