মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসকদের বিনামূল্যে PPE দেয়ার লক্ষ্যে কাজ করছে প্ল্যাটফর্ম

নিজস্ব প্রতিবেদক,

৩১ মার্চ, ২০২০

কোভিড-১৯ মহামারীতে চিকিৎসকদের সুরক্ষার জন্যে বিনামূল্যে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (PPE) দেবার লক্ষ্যে কাজ করছে প্ল্যাটফর্ম সংগঠন। সংগঠনটি মূলত বিভিন্ন ব্যক্তি ও দাতা সংগঠন ও গ্রহিতা চিকিৎসকদের মধ্যে সমন্বয় এবং প্রয়োজনীয়তা ও স্বচ্ছতার মাধ্যমে তা বিতরণের দায়িত্ব পালন করছে। আজ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. ফয়সাল বিন সালেহ এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেশের এই ক্রান্তিলগ্নে প্ল্যাটফর্ম সংগঠনের অবদানের কথা উল্লেখ করেন। ইতিমধ্যেই বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক দানকৃত ৫০ পিস গাউন ও গগলস বিতরণের কাজ সম্পন্ন হয়েছে।

অঙ্কুর ইন্টারন্যাশনাল এর দানকৃত সুরক্ষা সামগ্রী (গাউন, মেডিকেল মাস্ক) এর প্রথম লট আজ রাতের মধ্যেই পৌঁছে যাবে সিলেটে। যা বিতরণ করা হবে করোনা যুদ্ধের ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের। এছাড়া হিউম্যানস ফর বাংলাদেশ এর ফাইট এগেইন্সট কোভিড-১৯ উদ্যোগের অংশ হিসেবে দেশের বাইরে থেকে আমদানী করা পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট এসে পৌছেবে আগামীকাল যা প্রাথমিকভাবে বিতরণ করা হবে ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ ও সোহ্‌রাওয়ার্দী  মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী দেশের অন্যান্য স্থানেও বিতরণ করার আশাবাদ ব্যক্ত করছে সংগঠনটি।

ডা. ফয়সাল জানান, “পিপিই ব্যাঙ্কের কোন কার্যক্রম কোনভাবেই ক্রয়- বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট নয়, চিকিৎসকদের সুরক্ষার জন্যে বিভিন্ন ডোনারদের সাথে সমন্বয় করে তা স্বচ্ছতার সাথে বিতরণে সাহায্য করছে প্ল্যাটফর্ম। উক্ত কাজে ডা. সুমিত সাহা, ডা. জয় কুন্ডুসহ আরো অনেকেই অনেক পরিশ্রম করছেন। তাদের সকলকে ধন্যবাদ।”

সরকার ও বিভিন্ন দাতা সংস্থার উদ্যোগ সত্ত্বেও এখনো সরবরাহ পর্যাপ্ত নয়। প্রচুর PPE প্রয়োজন। আদর্শ PPE বিশ্বস্বাস্থ্য সংস্থা নির্দেশনা অনুযায়ী লেভেল ৪ এর সুরক্ষা দেয় যা মাত্র একবার ব্যবহার উপযোগী। সর্বোচ্চ ৮ ঘন্টা ব্যবহার করা যায়। এরপর বদলে নিতে হয় এবং আগেরটি ফেলে দিয়ে নতুন আরেকটি ব্যবহার করতে হয়। সেই হিসাবে ২৪ ঘন্টা সক্রিয় করোনা ইউনিটে একজন ব্যক্তির জন্য ৭ দিনে ২১টি, মাসে ৯০টি ফুল সেট PPE দরকার। ১০ বেডের এক ইউনিটে ১জন ডাক্তার, ১জন নার্স, ১জন আয়া, ১জন ক্লিনারের জন্য মাসে ৩৬০টি ফুলসেট PPE প্রয়োজন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।