মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

আজ থেকে করোনা পরীক্ষা শুরু বিএসএমএমইউ তে

Platformপ্রকাশ: ১ এপ্রিল ২০২০, ৮:০০ · ১ মিনিটে পড়ুন
আজ থেকে করোনা পরীক্ষা শুরু বিএসএমএমইউ তে
লেখার আকার

১ এপ্রিল ২০২০: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে আজ বুধবার থেকে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।

গতকাল ৩১ এপ্রিল ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কর্তৃক পিপিই (পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট), এন্টিসেপটিক হ্যান্ডরাব সল্যুশনসহ করোনা ভাইরাস সংশ্লিষ্ট সুরক্ষা সামগ্রী প্রদানকালে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ কথা জানান।

সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা এই পরীক্ষাটি করাতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী করোনা ভাইরাস শনাক্তকরণের টেস্ট কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অর্থাৎ বাংলাদেশ বেতার ভবনের নিচতলায় স্থাপিত ফিভার ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ গ্রহণের পর যেসব রোগী করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য নির্দেশিত হবেন, সে সব রোগীরাই এই টেস্ট বা পরীক্ষাটি করাতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক/মোঃ নাজমুল হক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।