মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

চিকিৎসকদের নিয়ে কটুক্তি ও বিতর্কিত মন্তব্য ফরিদপুরের সিভিল সার্জনের!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৬ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকদের নিয়ে কটুক্তি ও বিতর্কিত মন্তব্য ফরিদপুরের সিভিল সার্জনের!
বক্তব্যেরত ফরিদপুরের সিভিল সার্জন
লেখার আকার

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

ম্যাটস ইস্যুতে চিকিৎসকদের নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ম্যাটস, ফরিদপুরে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ম্যাটসের অধ্যক্ষ ও ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান ম্যাটস ইস্যুতে চিকিৎসকদের নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেন।

বক্তব্যেরত ফরিদপুরের সিভিল সার্জন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে চিকিৎসকদের নিয়ে কটুক্তি করে কথা বলতে দেখা গেছে।

চিকিৎসকদের ঘাটতি আছে উল্লেখ করার পাশাপাশি ঘাটতি পূরণের উপদেশ দিয়ে তিনি বলেন, “তাইলে তাদের (ম্যাটসদের) প্রতি ত আস্থা আছে। মানুষ ত আর বোকা না। সে (ম্যাটস) যদি একবার খারাপ চিকিৎসা দিত তাহলে ত তার কাছে আর আসত না। তাহলে বুঝা যাচ্ছে তোমাদের (চিকিৎসকদের) ডেফিসিয়েন্সি আছে, তোমরা (চিকিৎসকেরা) তোমাদের ডেফিসিয়েন্সিগুলো কারেকশন কর। তারা (ম্যাটস) সময় দেয়, তারা রোগীর সাথে ভালো ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে, তুমি (চিকিৎসক) ত এই জিনিসগুলো করো না। যার জন্য তোমাদের (চিকিৎসক) কাছে রোগী আসে না, তোমরা রোগী পাও না।”

ম্যাটসদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা তোমাদের পড়ালেখা ঠিকমতো করো, তোমরা তোমাদের প্রশিক্ষণ ঠিকমতো নাও, তোমরা তোমাদের নিজের পজিশন তৈরি করে নিতে পারবা। এখন তোমার মনে করো যে মুক্তবাজার অর্থনীতির মতো প্রত্যেকের পজিশন প্রত্যেকের তৈরি করে নিতে হয়।”

তিনি আরো বলেন, “তোমরাও যদি ভালো পড়ালেখা করে, ভালো জ্ঞান নিয়ে এখান থেকে বের হও, ভালো প্রশিক্ষণ নিয়ে বের হও, তাহলে তোমরাও নিজের প্রশিক্ষণ তৈরি করতে পারবা।

ম্যাটসদের সার্কুলার প্রসঙ্গে তিনি বলেন, “এই যে যদি তোমাদের সার্কুলারটা হয়ে যায় আশা করি যে বিপুল পরিমাণে তোমাদের নিয়োগ পাবে। তোমাদের উপজেলা পর্যায়ে যে পোস্টগুলো আছে, সেগুলো ফিলাপ হয়ে গেলে তোমরা তোমাদের যে দক্ষতা সেগুলা কাজে লাগাইতে পারবা, বাস্তবে আমাদের সরকারি ডাক্তারদের সাথে সাথে।”

এছাড়াও বক্তব্যে তিনি বিভিন্ন উপজেলায় চিকিৎসক থাকেন না বলেও মন্তব্য করেন।

সর্বশেষ তিনি নিজের জন্য দুআ চেয়ে বক্তব্য শেষ করেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।