রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসকদের ট্রেনিং অবসানের হুমকি দিয়েছে বারডেম কর্তৃপক্ষ

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ জুন ২০২০, মঙ্গলবার

বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসকদের চাকরির সুরক্ষা নিশ্চিত না করায় গত ২৮ জুন, ২০২০ (রবিবার) থেকে চিকিৎসকেরা হাসপাতালে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এর পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ যথাশীঘ্র ট্রেনিং এ যোগদানের নির্দেশ দিয়েছেন নতুবা ট্রেনিং অবসানের হুমকি দিয়েছেন।

হাসপাতালের স্থায়ী-অস্থায়ী সকল চিকিৎসকই কোভিড-১৯ এ মহামারীতে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন কিন্তু অস্থায়ী পোস্টে থাকা রেসিডেন্ট মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার ও সহকারী রেজিস্ট্রারবৃন্দকে স্বীকার করতে হয়েছে বিশাল বেতন বৈষম্য। উপরন্তু হাসপাতাল থেকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর অপ্রতুলতার কারণে বার বার মৌখিক ও লিখিতভাবে সুরক্ষা সামগ্রীর জন্য আবেদন করা হলেও কর্তৃপক্ষ গ্রাহ্য করে নি। নিজ অর্থে পিপিই সংগ্রহ করে রোগীর সেবা দিয়ে গিয়েছেন তারা। তারপরেও হাসপাতাল থেকে চিকিৎসকদের বেতন দেয়া হয় নি, ইদ বোনাস কর্তন করা হয়েছে, বৈশাখী ভাতা কর্তন করা হয়েছে। মহামারীর এই সময়ে যেই বেতন-বোনাস গত বছরও ঠিক ছিল  তা বাতিল করে দেয়া চিকিৎসক ও চিকিৎসকদের পরিবারের উপর এক অসহনীয় চাপ।

এছাড়াও বারডেম জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার জন্যে পিসিআর মেশিন থাকার পরেও কোভিড-১৯ টেস্ট চালু করতে দেরি হওয়ায় রোগীদের বহু ভোগান্তি পোহাতে হয়। রিপোর্ট আসতে দেরি হওয়ায় বহু চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে চলে আসেন। এছাড়াও হাসপাতালে ছিল না কোভিড/ নন কোভিড রোগীর ভর্তির আলাদা প্রটোকল।

এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ করোনা রোগীর সেবার জন্য সকল চিকিৎসকদের রোস্টার পদ্ধতি অবলম্বন করে নি। ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর অভাবে এবং কতৃপক্ষের দায়িত্বহীনতার ফলে চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের বহু চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। গত ৯ জুন মহাপরিচালক বরাবর হাসপাতালের চিকিৎসকের কর্মপরিবেশ উন্নত ও সুরক্ষিত করার ৫ টি প্রস্তাবনা সহ আবেদনপত্র পেশ করা হয়।

আবেদনে সকল অস্থায়ীভাবে নিয়োগকৃত চিকিৎসকদের চাকরি স্থায়ীকরণের প্রস্তাবনা দেয়া হয়। এছাড়াও আবেদনপত্রে আরও ছিল সকল চিকিৎসকদের জন্য পর্যাপ্ত সুরক্ষাসামগ্রীর ব্যবস্থা করা, কর্তব্যরত চিকিৎসক ও তার পরিবারের সদস্যদের কোভিড টেস্ট ও চিকিৎসার দায়িত্ব বহন করা, কোভিড/ নন কোভিড রোগীদের চিকিৎসার জন্য নীতিমালা প্রদান ও বারডেমে কর্তব্যরত কোন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা। কিন্তু এই যৌক্তিক ও ন্যায্য দাবীদাওয়াগুলো হাসপাতাল কতৃপক্ষ বার বার অগ্রাহ্য করা আসায় এবং আবেদনকৃত ২৭ জুনের মধ্যে চিকিৎসকদের চাকরী স্থায়ীকরণে কোন কার্যকর পদক্ষেপ না নেয়ায় চিকিৎসকেরা ২৮ জুন থেকে অবস্থান কর্মসূচী পালন করছেন।

চিকিৎসকদের এ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ২৪ ঘণ্টার মধ্যে যোগদানের নির্দেশ দিয়েছেন।

অন্যথায় চিকিৎসকদের স্নাতকোত্তর ট্রেনিং এর অবসান ঘটবে বলে হুমকি দিয়েছেন বারডেম হাসপাতাল এর মহাপরিচালক অধ্যাপক এম. কে. আই. কাইয়ুম চৌধুরী।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।