রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসকদের গানের এলবাম এবং “চন্দ্রাহত গানের দল”

‘মেঘে মেঘে নীলপরি/
সেজেছে আজ অপ্সরী…জন্মদিন, আজ
জন্মদিন তোমার…।’ যাঁর জন্মদিন
উপলক্ষ করে এ গান, তিনি রবীন্দ্রনাথ
ঠাকুর। গানের কথায়ও যেন
ফুটে উঠেছে সেই সময় আর প্রকৃতি।
মৈত্রেয়ী সুমীর কথা ও সুরে এ গান
গাইলেন শিবনাথ ভট্টাচার্য।
গানের পেছনের গল্প
জানাতে গিয়ে মৈত্রেয়ী বলেন,
‘অনেক গান আর সুরের
মধ্যে বেঁচে আছেন কবিগুরু।
আমরা আমাদের
মতো করে শ্রদ্ধাঞ্জলি জানাতেই এ
গান।’ গতকাল রোববার সিলেট নগরের
পশ্চিম দরগা গেট এলাকার
একটি রেস্তোরাঁর মিলনায়তন যেন
হয়ে উঠেছিল মৌলিক গানের এক
জলসাঘর।
বিকেল থেকে সন্ধ্যারাত
কাটে গানে আর গল্পে। ‘চন্দ্রাহত
গানের দল’ নামের
গানপিয়াসী তরুণদের মিলিত
আয়োজনে হয় ‘চন্দ্রাহতের গান ও গল্প’।
গতকালই
আধখানি ভালোবাসা নামে চন্দ্রা
গানের দলের মৌলিক গানের প্রথম
অ্যালবামের আত্মপ্রকাশ হয়।
অ্যালবামের মোড়ক
উন্মোচনকে উপলক্ষ করে ছিল ওই
অনুষ্ঠান। সঞ্চালনা করেন
মৈত্রেয়ী সুমী। ছিল দল
সম্পর্কে একটি পাওয়ার
প্রেজেন্টেশন।
মৈত্রেয়ীর লেখা ও সুরের গান
ছাড়াও অ্যালবামে অনুপ কিশোর,
তুহিন বড়ুয়া, অমিত দে, শিবনাথ
ভট্টাচার্যের গান রয়েছে। পাঁচজনের
মধ্যে চারজন মেডিকেল কলেজের
শিক্ষক ও শিক্ষার্থী, একজন
প্রকৌশলী। পেশার ব্যস্ততার
মধ্যে বছরব্যাপী প্রচেষ্টার ফসল
তাঁদের গান ও দল।
আধখানি ভালোবাসা থেকে বেছ
পাঁচটি গান। ‘জন্মদিন’ দিয়ে শুরু
করে শেষে ‘জটিলমূর্তি’
শিরোনামের গান। গেয়েছেন তুহিন
বড়ুয়া। কথা ও সুর তাঁরই।
গানটি লেখার গল্প জানিয়ে শুরু হয়
‘জটিলমূর্তি’র পরিবেশনা—‘কাল
খুলবে শহুরে গল্প যন্ত্র কথার ঝুলি’।

সূত্রঃ প্রথম আলো

ছবি এবং চিকিৎসকদের নাম, ডাঃ তুহিন বড়ুয়া তমাল

11009060_998606226817449_1131620902_n
এলবামের শিল্পীবৃন্দ:
*ডাঃ মৈত্রেয়ী দেব রয়
সহকারী অধ্যাপিকা, ফার্মাকোলজি বিভাগ
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ
* ডাঃ অনুপ কিশোর
সহকারী অধ্যাপক
এনাটমি বিভাগ
পার্কভিউ মেডিকেল কলেজ
* ডাঃ তুহিন বড়ুয়া তমাল
সহকারী সার্জন
সুবলং খাগড়াছড়ি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র,
রাঙামাটি পার্বত্য জেলা
১৩ তম ব্যাচ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ
* শিবনাথ ভট্টাচার্য্য
১৬ তম ব্যাচ
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ।
* প্রসূন কান্তি দেব
১৮তম ব্যাচ
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ।)
(contact info:
*Facebook page: www.facebook.com/Adhkhanivalobasa
* Contact number:
01740806601
* email: [email protected]
*Youtube :
Chondrahoto Band)

প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভ কামনা ডাঃ তুহিন বড়ুয়া তমাল এবং চন্দ্রাহত গানের দলকে …

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।