মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
নিউজ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি ক্যাথল্যাবের উদ্বোধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৬ · ২ মিনিটে পড়ুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি ক্যাথল্যাবের উদ্বোধন
লেখার আকার

২২শে ফেব্রুয়ারি, ২০২০ খ্রিস্টাব্দ , শনিবার

গত ২০শে ফেব্রুয়ারি, ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কার্ডিওলজি বিভাগের ফলক উম্মোচনের মাধ্যমে কার্ডিওলজি ক্যাথল্যাব ১ও ২ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চমেক হাসপাতালের মূল ভবনের দ্বিতীয় তলায় এই কার্ডিওলজি ক্যাথল্যাব স্থাপন করা হয়। ক্যাথ ল্যাব উদ্বোধনের পর কার্ডিওলজি বিভাগের কনফারেন্স হলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন। সিটি মেয়র বলেন, “শহরমুখী জনতার চাপ নগরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তেমনি বৃহত্তর চট্টগ্রামের এই হাসপাতালে রোগীও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় চমেক হাসপাতালকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ৫০০ শয্যার এই হাসপাতাল পরবর্তীতে ১৩১৩ শয্যায় উন্নীত হলেও জনবল বৃদ্ধি পায়নি। এই জনবল দিয়েই গড়ে প্রতিদিন সাত হাজার রোগীকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রায় সাড়ে ৩ হাজার রোগী প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিচ্ছে। ”

এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. প্রবীর কুমার দাশ, বক্তব্য রাখেন চমেক হাসপাতালের উপাধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ, বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবুল হোসেন শহীন ও ডা. রিজোয়ান রেহান সহ প্রমুখ। উল্লেখ্য, এই ক্যাথল্যাবের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রামের মানুষের হৃদরোগের চিকিৎসায় এখন সহজেই এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি (রিং পরানো) এবং স্থায়ী ও অস্থায়ী পেসমেকার স্থাপন করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

‌ নিজস্ব প্রতিবেদক/হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।