মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৮ অনুষ্ঠিত

ওয়েব টিমপ্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ৬:৫৩ · ১ মিনিটে পড়ুন
চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৮ অনুষ্ঠিত
লেখার আকার

 

বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রতিবছরের মতো এবারও ১২-১৮ নভেম্বর অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন করছে। এবার সপ্তাহটির প্রতিপাদ্য অযথা অ্যান্টিবায়োটিক সেবন ক্ষতির কারণ, বিনা প্রেসক্রিপশনে তা কিনতে বারণ। বাংলাদেশ সরকার, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও দেশীয় সংগঠনগুলো এ উপলক্ষে বেশকিছু কর্মসূচি পালন করছে।

CDC-DGHS এর নির্দেশনায়, প্ল্যাটফর্ম ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রসংসদের সার্বিক সহযোগিতায় আজ চট্টগ্রাম মেডিকেল কলেজে পালিত হল “বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৮”
এ বিষয়ক একটি বর্ণাঢ্য র‍্যালি কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে নিউ কনফারেন্স হলে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে নিউ কনফারেন্স হলে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহমুদুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মাকোলজি বিভাগের প্রভাষক মাসুদ রানা। কমিউনিটি মেডিসিন বিভাগের বিভগীয় প্রধান সহযোগী অধ্যাপক সাইদ মাহমুদ ও ফার্মাকোলজি বিভাগের সহকারি অধ্যাপিকা রেবেকা চৌধুরি’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেডিসিন, সার্জারি, গাইনি ও অবস, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, ফিজিক্যাল মেডিসিন, ইউরোলজি, অর্থোপেডিক্স, নিউরোলজি, নিউরোসার্জারি, চক্ষু, নাক কান গলা, এনেস্থেসিওলজি বিভাগসমূহের বিভাগীয় প্রধানগণ; শিক্ষকবৃন্দ,ছাত্রছাত্রী, চিকিৎসক ও নার্সবৃন্দ।





খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।