মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

চট্টগ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘ এক দশক নিঃসন্তান থাকার পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এনি আক্তার নামের এক গৃহবধূ। সোমবার (৮ই ডিসেম্বর) রাতে নগরীর বেসরকারি পিপলস হাসপাতালে তিনি এই সন্তানদের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনটি মেয়ে ও দুটি ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিয়ের পর দীর্ঘ সময় ধরে চিকিৎসকের শরণাপন্ন হয়েও সন্তান লাভে ব্যর্থ হচ্ছিলেন এই দম্পতি। অবশেষে চিকিৎসকের পরামর্শে তারা ‘ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন’ (আইইউআই) পদ্ধতি গ্রহণ করেন। এই পদ্ধতির সফল প্রয়োগের ফলেই এনি আক্তার গর্ভধারণ করেন।

রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি জানান, এই দম্পতি যখন তার কাছে এসেছিলেন, তখন তারা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিলেন। এমনকি নিঃসন্তান হওয়ার কারণে সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে আল্লাহর রহমতে এবং সঠিক চিকিৎসায় তারা এখন পাঁচ সন্তানের জনক-জননী। মা এনি আক্তার বর্তমানে সুস্থ রয়েছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।