মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ · ৫ জমাদিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ডেন্টাল ক্লিনিকে ছয়জন নিহত

ওয়েব টিমপ্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১:৪৬ · ২ মিনিটে পড়ুন
চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ডেন্টাল ক্লিনিকে ছয়জন নিহত
লেখার আকার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ আগুনে একটি দাঁতের চিকিৎসা কেন্দ্রে ছয়জন মারা গেছেন।

এই অগ্নিকাণ্ডের ঘটনায়, তার মধ্যে দুই মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা ঘটনার সময় আল মদিনা মেডিকেল হল ও ডেন্টাল ক্লিনিকে ছিলেন।

নিহতরা হলেন বাংলাদেশ ডেন্টাল কলেজের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ডা. ইমতিয়াজ ইমরোজ ও মো. আশরাফুল হক। তারা দুজনই বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে সম্প্রতি পাস করে সেখানে প্রাইভেট প্র্যাকটিস করতেন।

নিহতদের মধ্যে আল মদিনা মেডিকেল হল ও ডেন্টাল নামের ওই চিকিৎসা কেন্দ্রের মালিক কাওসার আহমেদও রয়েছেন।

ওই ফার্মেসিতে নিহত বাকি তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ওই সময় চিকিৎসা নিতে সেখানে গিয়েছিলেন। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার রাতে চকবাজারে প্রথম যে চারতলা ভবনে আগুন লাগে, তার উল্টোদিকের ভবনে, আল মদিনা মেডিকেল ও ডেন্টাল ক্লিনিক। আগুন ওই ভবনেও ছড়িয়েছিল।

অগ্নিকাণ্ডে নিহত ৬৭ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। সেখানে গিয়ে সকালে লাশ শনাক্ত করেন কাওসারের দুই ভাই, মা এবং স্ত্রী।

আগুনে কাওসারের মেডিকেল হলে অবস্থানকারী ছয়জন মারা গেছে বলে জানা গেছে।

সেখানে চিকিৎসা নিতে গিয়ে সোহরাওয়ার্দী কলেজ থেকে সদ্য একাউন্টিংয়ে মাস্টার্স পাস করা কাজী এনামুল হক নিহত হন।
এনামুল হকের ভাই চকবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী কাজী ইউসুফ তার পরিচয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গতকাল রাতেও সেখানে ডাক্তার দেখাতে গিয়েছিল সে।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / প্ল্যাটফর্ম টুডে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার এই দিবসের প্রধান উদ্দেশ্য। ডায়াবেটিস প্রতিরোধে প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।