শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“গ্রামীণ স্বাস্থ্য- ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা”

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ এপ্রিল, ২০২১, বুধবার

লেখাঃ ডা. মুরাদ হোসেন মোল্লা
চেয়ারম্যান, হেলথক্লাউড প্রাইভেট লিমিটেড

গ্রামীণ স্বাস্থ্য- ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা”- এই লক্ষ্য নিয়ে হাসিখুশি’র জন্ম।

টেকসই উন্নয়নের জন্যে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা একটি অপরিহার্য উপাদান। জাতিসংঘ কর্তৃক যে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য গৃহীত হয়েছে তার মধ্যে অন্যতম লক্ষ্য হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট সরকারি,বেসরকারি, এন.জি.ও এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান সহ সবার সম্মিলিত প্রয়াস দরকার।

বাংলাদেশের গ্রামাঞ্চলে চিকিৎসার অপ্রতুলতা সর্বজনবিদিত। সরকারি পর্যায়ে প্রতিটি ইউনিয়নে যে ইউনিয়ন সাবসেন্টার আছে তা বর্তমান ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চ্যালেঞ্জ এর সম্মুখীন। অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের(চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান) গ্রামাঞ্চলে কর্মক্ষেত্রে ধরে রাখা কঠিন। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি মানসম্মত চিকিৎসাব্যবস্থা বিস্তৃত করার ক্ষেত্রে বেসরকারি পর্যায়েও উদ্যোগ প্রয়োজন। শিল্পায়ন, নগরায়নের ফলে জীবনমানের উন্নতির আকাঙ্ক্ষা শহর ছাড়িয়ে গ্রামেও বিস্তৃত হয়েছে। এই চাহিদা মেটাতে অন্যতম মৌলিক চাহিদা হিসেবে স্বাস্থ্যসুবিধা পৌঁছে দেয়া প্রয়োজন।

ইউনিয়ন পর্যায়ে পরীক্ষামূলকভাবে বর্তমানে নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে “হাসিখুশি স্বাস্থ্যসেবা কেন্দ্র” প্রতিষ্ঠার মাধ্যমে ইউনিয়নবাসীদের নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে “হাসিখুশি”। এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে ন্যূনতম এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণে রোগী এবং তার পরিবারকে সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।

মূলত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি মেডিকেল রেফারেল সিস্টেম এর প্রাইমারি ইউনিট হিসেবে কাজ করবে। সরকারি বেসরকারি রেফারেল ইউনিটে প্রয়োজনে রেফার করা এবং সেখানে চিকিৎসা শেষে ফিরে এসে নিজ এলাকায় ফলোআপ সুবিধা দেয়ার কাজটি করবে এই প্রাইমারি ইউনিট।

এছাড়াও রয়েছে প্রয়োজনে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়ার ব্যবস্থা। এই ব্যবস্থায় এক প্রান্তে হাসিখুশি স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক (ন্যূনতম এমবিবিএস) এবং অন্য প্রান্তে বিশেষজ্ঞ চিকিৎসক থাকার ফলে চিকিৎসাসেবায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। কারণ ন্যূনতম এমবিবিএস ডিগ্রীধারী চিকিৎসক কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ জনস্বাস্থ্য তুলনামূলক নিরাপদ থাকবে।

চিকিৎসা পরামর্শের পাশাপাশি সুলভে ওষুধ প্রাপ্যতা এবং কম খরচে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য বিদ্যমান ওষুধের ফার্মেসি ও ডায়াগনস্টিক ল্যাবের মাধ্যমে একটি কার্যকরী নেটওয়ার্ক তৈরী করে হাসিখুশি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মূল প্রতিষ্ঠান “হেলথক্লাউড প্রাইভেট লিমিটেড”। প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা বিশ্বাস করেন স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে সঠিকভাবে সমন্বয় করা গেলে খুব সহজেই গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার ব্যয় সহনীয় পর্যায়ে এবং সাধ্যের মধ্যে নিয়ে আসা যাবে। বিনা প্রয়োজনে নতুন বিনোয়োগ প্রত্যাশিত রিটার্ন এর পরিমান বৃদ্ধি করে যা কিনা ভোক্তার ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ। প্রতিষ্ঠানটি গ্রামীণ পরিবারের চিকিৎসা ব্যয় নিয়ে অনিশ্চয়তা কমাতে সম্প্রতি হেল্থ কার্ড প্রোগ্রাম চালু করেছে।যার মাধ্যমে নির্দিষ্ট পরিমান ফী পরিশোধ করে সারাবছর চিকিৎসা পরামর্শ পাওয়া যাবে এর যে কোনো কেন্দ্রে। পাশাপাশি রয়েছে দিনরাত ২৪ ঘন্টা জরুরি পরামর্শের জন্যে ডাক্তার এর সাথে কথা বলার একটি হটলাইনে নম্বর। ইতিমধ্যে হাসিখুশি স্বাস্থ্যসেবা কেন্দ্র ইউনিয়নের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনার পাশাপাশি অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গ্রাম পর্যায়ে ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলার কাজ করছে হেলথক্লাউড প্রাইভেট লিমিটেড। ফলে রোগ অনুযায়ী চিকিৎসা এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ পরামর্শ দেয়ার ব্যবস্থা করা আরো সহজ ও সুলভ হবে।

প্রতিষ্ঠানটির নিজস্ব জরিপে দেখা যায়, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা সাধারণত হাসপাতাল কেন্দ্রিক অথবা এন.জি.ও অনুদান নির্ভর। একজন এমবিবিএস ডিগ্রীধারী চিকিৎসক দেখাতে জনসাধারণকে গড়ে ১৫-২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। যা কোনোভাবেই টেকসই স্বনির্ভর স্বাস্থ্যব্যবস্থার অনুকূল নয়। এসব প্রতিকূলতা দূর করতে “হাসিখুশি” মডেলটি কতটুকু কার্যকর তা পর্যবেক্ষণ করছে এর মূল প্রতিষ্ঠান।

গ্রামীণ স্বাস্থ্যে জোর না দিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে ব্যক্তির স্বাস্থ্যের মান উন্নয়নে বিনিয়োগ করতে হবে। তা না হলে শিল্পায়ন ও উদীয়মান অর্থনীতির নেতিবাচক প্রভাব থেকে জনস্বাস্থ্য রক্ষা করে উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হবে না। শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়তে হলে ব্যাপক বিনিয়োগের প্রয়োজনীয়তা অপরিহার্য।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।