মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
কোয়াক হান্ট

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার

ওয়েব টিমপ্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৮ · ২ মিনিটে পড়ুন
গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার
লেখার আকার


গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে কর্ণফুলী থানার পার্শ্ববর্তী বোর্ডবাজার এলাকার আব্বাস কলোনিতে বসবাস করেন বলে জানান।

সোমবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালী থানার পুলিশ।

প্রতারণার অভিযোগে রুমার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ফয়সাল বিন মান্নান নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন বলে ওসি জানান।

এজাহারে উল্লেখ করা হয়েছে, রুমা আকতার সম্প্রতি চাকরির দেওয়ার নামে আবিদা বেগম (৩৪) সহ কয়েকজন নারীর কাছ থেকে টাকা আদায় করে। কিন্তু টাকা নিয়ে রুমা গা ঢাকা দেয়। পরে আবিদা বেগম বিষয়টি তার পরিবারকে জানায়। সোমবার দুপুর দুটার দিকে আবিদা বেগমের ভাগ্নে ফয়সাল বিন মান্নান রুমা আকতারকে ফোন করে নিউ মার্কেট এলাকায় আসতে বলেন। পরবর্তীতে সন্ধ্যায় রুমা আকতার আসলে অন্য চাকরি প্রত্যাশীরা সেখানে উপস্থিত হন।

বিষয়টি আঁচ করতে পেরে রুমা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ এসে রুমা আকতারকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ওসি মোহাম্মদ মহসীন বলেন, চমেক হাসপাতালে নার্সিং পদে চাকরির প্রলোভন দেখিয়ে রুমা আকতার বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করেছেন। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণা কথা স্বীকার করেছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

মৌলভিবাজারে সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তার পুনরায় ধরা পড়ল নবীনগরে

আজ ১০ই ফেব্রুয়ারি,২০১৮। একবার তাকে মৌলভীবাজারে ধরা হয়ছিল এবং সেখানে জরিমানা সহ ২ মাসের জেলও হয়েছিল । জেল থেকে ছাড়া পেয়ে শহর বদলে গেছে নবীনগরে। গতকাল নবীনগরে তাকে আবারও গেপ্তার করা হয়। এই কুখ্যাত ভুয়া ডাক্তারের নাম মোস্তাফিজুর রহমান ওরফে…

১০ ফেব্রুয়ারি ২০১৮বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।