মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

গাজায় গণহত্যার প্রতিবাদে বিএমইউতে চিকিৎসকদের প্রতীকী কর্মবিরতি পালিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ২:২২ · ২ মিনিটে পড়ুন
গাজায় গণহত্যার প্রতিবাদে বিএমইউতে চিকিৎসকদের প্রতীকী কর্মবিরতি পালিত
লেখার আকার

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চিকিৎসকেরা।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আজ (৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়েছে। এ সময় জরুরি চিকিৎসা ছাড়া অন্য সব ধরনের সেবা, বহির্বিভাগ ও শিক্ষাকর্ম বন্ধ ছিল।

রবিবার (০৬ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গাজায় শিশু, নারী ও বৃদ্ধসহ অসংখ্য নিরীহ মানুষ প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন। ধ্বংস হয়ে যাচ্ছে হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্র। এমন পরিস্থিতিতে চুপ করে থাকা মানে অন্যায়ের পাশে দাঁড়ানো। তাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসকেরা বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করবে।

চিকিৎসকরা বলছেন, আমরা শপথ নিয়েছি মানুষের জীবন রক্ষা করার। গাজায় যেভাবে মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। আমরা গাজার মানুষের পাশে দাঁড়াতে এই প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছি।

বিশ্বজুড়ে চলা “বিশ্ব থেমে দাঁড়ায় গাজার জন্য” আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করছেন।

তারা আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবসে যখন সবাই স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলছে, তখন গাজার মানুষ চিকিৎসা, খাদ্য ও নিরাপত্তার অধিকার থেকেও বঞ্চিত। এই চরম সংকটে বিশ্ব বিবেককে জাগিয়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।

প্রতীকী এই কর্মবিরতির সময় জরুরি চিকিৎসাসেবা চালু ছিল এতে কোন রোগীর ভোগান্তি পোহাতে হয়নি।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।