মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় নোয়াখালী মেডিকেল কলেজের ৩ ছাত্রকে কুপিয়ে জখম করেছে লোকাল সন্ত্রাসীরা।

ওয়েব টিমপ্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৪, ৪:০২ · ১ মিনিটে পড়ুন
ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় নোয়াখালী মেডিকেল কলেজের ৩ ছাত্রকে কুপিয়ে জখম করেছে লোকাল সন্ত্রাসীরা।
লেখার আকার

নোয়াখালী মেডিকেল কলেজ বর্তমান আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের তিন ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।
সন্ত্রাসী মোশারফ ও ছোট মহিন তাদের দল বল নিয়ে প্রায় সময়ই মেডিকেল কলেজ ক্যাম্পাসের ক্যান্টিনে টাকা ছাড়াই খেতে যায়, মেয়েদের ইভটিজিং করে এবং কলেজের মাঠে জোর করে খেলাধুলা করতে যায়। এসব কর্মকান্ডে বাঁধা দেয়ায় রবিবার সন্ধ্যায় কুপিয়ে গুরুতর আহত করে সাইফুল ইসলাম, যাকারিয়া এবং কেশব কে। তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসের সামনে আগে থেকে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসী মোশারফ ও ছোট মহিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল তাদের তিনজনকে মারধর করে এবং কুপিয়ে জখম করে।এ সময় তাদের সঙ্গে থাকা আই ফোন ছিনিয়ে নেয় তারা।

ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৭টা থেকে টাকা ১০টা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ ছাত্ররা। পরে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নিষ্কৃতি চাকমা এবং বিএমএর সেক্রেটারি ডা. আবদুস সত্তার ফরায়েজি, মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুস সালাম, বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান এসে সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্ররা।

noakhali-1

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।