মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫ জন

Platformপ্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ১:০০ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫ জন
লেখার আকার

৩ এপ্রিল ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৬১ জন, মোট মৃতের সংখ্যা ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৬ জন। দুপুর ১২.১৫ এ এক ভিডিও ব্রিফিংয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহেদ মালিক এ তথ্য জানিয়েছেন। সকলকে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

পাশাপাশি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, নতুন শনাক্ত ৫ জনের মধ্য থেকে ২ জনের নমুনা পরীক্ষা আইইডিসিআর এ এবং অপর ৩ জনের নমুনা পরীক্ষা অন্য প্রতিষ্ঠানে করা হয়েছে। চিকিৎসাধীন ২৯ জন রোগীর মধ্যে ২২ জন হাসপাতালে ভর্তি আছেন, ৭ জন নিজেদের বাড়িতেই চিকিৎসা গ্রহণ করছেন। গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর এর হটলাইনে মোট ৬৫,৯৮৪ টি ফোন এসেছে। তাদের মধ্যে ৫১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। ১৪ জনকে নতুন করে আইসোলেশনে নেয়া হয়েছে এবং ১০ জনকে আইসোলেশনমুক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আইসোলেশনে আছেন ৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরে এখনো ৬৪,৪১০ সেট পিপিই এবং ৭১,০০০ টি টেস্ট কিট মজুদ রয়েছে। ঢাকায় বর্তমানে ৯টি ও ঢাকার বাইরে ৫টি পিসিআর ল্যাবরেটরি রয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহেই সব জেলায় নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হবে এবং এ মাসের মধ্যেই দেশে মোট অন্তত ২৮টি স্থানে করোনা শনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা করা হবে।

নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।