মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: রোমানিয়ায় আক্রান্ত ১০ নবজাতক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ এপ্রিল ২০২০, ১:১৯ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯: রোমানিয়ায় আক্রান্ত ১০ নবজাতক
লেখার আকার

০৯ এপ্রিল, ২০২০

পশ্চিম রোমানিয়ার তামিসোয়ারা শহরের ওডোবেস্কু মেটারনিটি হাসপাতালে গত ১ এপ্রিল ৪৯ জন মা ও শিশুর নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ৬ এপ্রিল নমুনাগুলো পরীক্ষা করা হলে এদের মধ্যে ১০ নবজাতকের শরীরে কোভিড-১৯ এর ভাইরাস SARS-CoV-2 এর উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। যদিও পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই গত ২ ও ৪ এপ্রিল ঐ ১০ জনের অন্তর্ভুক্ত ৯ জন মা তার নবজাতক নিয়ে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। ছাড়পত্র পাওয়া মা ও নবজাতকদের সন্ধান করে বাসায় কোয়ারেন্টাইন করার ও তাদের গত কয়েকদিনের গতিবিধির ইতিহাস তদন্তের জন্য তামিসোয়ারা জনস্বাস্থ্য প্রশাসন কে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী নেলু তাতারু।

নবজাতকের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া এখন পর্যন্ত বিরল ঘটনা। এর আগে চীনে ফেব্রুয়ারী মাসে প্রথম এবং মার্চের মধ্য দিকে লন্ডনে একটি সহ বিচ্ছিন্ন ভাবে কয়েকজন নবজাতকের কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। একসাথে একই হাসপাতালে এত বড় সংখ্যায় নবজাতকের কোভিড-১৯ আক্রান্তের এটাই প্রথম ঘটনা।

নিজস্ব প্রতিবেদক/
মোঃ নাফিউল ইসলাম টিপু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।