মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: নেত্রকোনায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৮ জন শনাক্ত

অংকন বনিকপ্রকাশ: ৭ মে ২০২০, ২:৪৩ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: নেত্রকোনায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৮ জন শনাক্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। ২৪ ঘণ্টায় নেত্রকোণায় নতুন করে আরো ৮ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১ জন চিকিৎসক এবং ১ জন স্বাস্থ্যকর্মীও আছেন। এ নিয়ে জেলাটিতে মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, কেন্দুয়ার একজন স্বাস্থ্যকর্মী, মোহনগঞ্জের দুজন, আটপাড়ার একজন ও মদনের দুজন। এ নিয়ে জেলাটিতে ৫ জন চিকিৎসক ও ১৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

নেত্রকোণা জেলার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম জানান,

“নেত্রকোনায় গত ২ এপিল থেকে গতকাল বুধবার পর্যন্ত ১ হাজার ৩৮৩টি নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে প্রাপ্ত ১ হাজার ৯২টির প্রতিবেদনে ৬৬ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। আক্রান্ত ৬৬ জনের মধ্যে ৪৫ জনই বাইরের জেলা থেকে এসেছেন। সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এসেছেন।”

জেলা প্রশাসক মঈন উল ইসলাম জানান,

“আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪ জনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। অন্যরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।”

তিনি আরো জানান,

“জেলায় সরকারি ও বেসরকারি মিলে মোট ৩৩টি চিকিৎসাকেন্দ্রের মধ্যে ৭৫২টি শয্যা রয়েছে। এর মধ্যে কোভিড-১৯ চিকিৎসার জন্য সরকারিভাবে ১৪৫টি ও বেসরকারিভাবে ২৩টিসহ মোট ১৬৮টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জরুরি চিকিৎসায় স্থানান্তরের জন্য সার্বক্ষণিক চালকসহ একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা আছে। ৮৩ জন চিকিৎসক ও ৮৩ জন নার্স করোনায় আক্রান্ত রোগীদের সেবায় কাজ করে যাচ্ছেন।”

জেলাটিতে করোনায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।