বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ নিয়ন্ত্রণে ভিয়েতনামের অনন্য দৃষ্টান্ত

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ এপ্রিল ২০২০:

চীনের ঠিক পাশের দেশ ভিয়েতনাম কোভিড-১৯ মোকাবেলায় এক অনন্য নজির স্থাপন করেছে। জানুয়ারির শেষদিকে প্রথম কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সনাক্ত হলেও এখন পর্যন্ত শুধুমাত্র ২৬০ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে দেশটিতে। মৃত্যুহার শূন্য। কোভিড ১৯ আক্রান্ত ২৬০ জনের মাঝে ১৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এখন পর্যন্ত ৭৫,৪৮৪ জনের ওপর পরীক্ষা করা হয়েছে দেশটিতে।

বিশ্বের অন্যান্য উন্নত দেশ যখন করোনা মোকাবেলায় নাজেহাল, সেখানে ঘনবসতিপূর্ণ উন্নয়নশীল এই দেশটি করোনা মোকাবেলায় যেসব পদক্ষেপ নিয়েছে তা থেকে শেখার আছে বাংলাদেশেরও। চীনে করোনা ভাইরাসের প্রকোপের শুরু থেকেই ভিয়েতনামের প্রধানমন্ত্রী ভাইরাসটি চীনের বাইরেও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করেন এবং এর প্রতিরোধে পদক্ষেপ নেয়া শুরু করেন। বিভিন্ন উন্নতদেশ যেখানে গণহারে কোভিড-১৯ এর পরীক্ষা করানোর ওপর গুরুত্ব দিচ্ছে সেখানে ভিয়েতনাম কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের আইসোলেট করে রাখা এবং সেসব ব্যক্তিদের সংস্পর্শে আসা মানুষদের সনাক্ত করার ওপর জোর দিয়েছে। এছাড়াও মেডিকেল শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের করোনার বিরুদ্ধে যুদ্ধে সামিল করে লোকবল বাড়ানোও দেশটির সাফল্যের একটি উল্লেখযোগ্য কারণ।

শুরু থেকেই ভিয়েতনামে প্রবেশ করা বহিরাগতদের ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইনে রাখা হচ্ছিল। বাইরের সব দেশের সাথে বিমানচলাচল বন্ধ করে দেয় দেশটি। কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসতে পারে এমন সন্দেহ হলে সে তথ্য রাখা হচ্ছিল। ফেব্রুয়ারির শুরুর দিকেই দেশটির সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এমনকি যখন দেশে যখন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংখ্যা মাত্র ১০ জন তখনই একটি গোটা শহরের সবাইকে তিন সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়। সঠিক সময়ে দ্রুত পদক্ষেপই দেশটিকে করোনার করালগ্রাস থেকে বাঁচতে সাহায্য করেছে। দেশটির সামরিক বাহিনী নগরের প্রতিটি সড়কে এবং গ্রামে কঠোর নজরদারীর মাধ্যমে দেশের সকল নাগরিককে ঘরে থাকতে বাধ্য করেছে। এমনকি করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর জন্যও ছিল শাস্তি। এখন পর্যন্ত গুজব ছড়ানোর জন্য ৮০০ জনকে গুণতে হয়েছে জরিমানা। প্রতিটি নাগরিককে এই মহামারীর বিরুদ্ধে দূর্গ গড়ে তুলতে দেশটির প্রধানমন্ত্রীর জানানো আহবান দেশের প্রত্যেক নাগরিককে অনুপ্রাণিত করেছে এই দুর্যোগের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে রুখে দাঁড়াতে। এছাড়া গণমাধ্যমেও প্রচুর তথ্যমূলক সচেতনতা চালানো হয়।
স্বল্পখরচে স্বল্পসুবিধার মাঝেই কোভিড-১৯ মোকাবেলায় সাফল্যের জন্য দেশটি আন্তর্জাতিক মহলেও বেশ প্রশংসা কুড়াচ্ছে। সঠিক সময়ের এই সঠিক পদক্ষেপ অনুপ্রেরণা হতে পারে বিশ্বের অন্যান্য দেশেরও।

নিজস্ব প্রতিবেদক/তাহিয়া তাসনিম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।