মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড- ১৯ জটিলতা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ জুন ২০২০, ১০:৫১ · ২ মিনিটে পড়ুন
কোভিড- ১৯ জটিলতা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ জুন ২০২০, শুক্রবার

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

কোভিড- ১৯ জটিলতা কমাতে আপনার চারপাশে দেখুন, যোগাযোগ করুন বন্ধু-স্বজন, পরিচিত জন এবং প্রতিবেশীদের সাথে এতে কাটবে নিঃসঙ্গতা। মুখোমুখি দেখা সাক্ষাৎ এর বিকল্প কখনোই প্রযুক্তি নয়, তবুও এখন এর সাহায্য নিয়ে যেতে পারে:

১। প্রতিবেশী, বন্ধু- স্বজন দের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে গ্রুপ খুলে ফেলুন কুশল বার্তা আদান- প্রদান করুন এতে মন ভাল হবে।

২। নিজে হালনাগাদ থাকার জন্য আর সংস্পর্শে থাকার জন্য ব্যবহার করুন ফেসবুক।

৩। ভার্চুয়াল পাব কুইজ করতে পারেন, আমরা সবাই হাসতে চাই, জানতে চাই, সংযুক্ত থাকতে চাই। এছাড়া শ্রেষ্ঠ উপায় হলো পুরনো সেই টেলিফোন হাসা-হাসি, স্মৃতির আদান প্রদানেও মন ভাল করে। হোক অল্প সময়ের কিন্তু মন ভাল করার জন্য এটি কম নয়।

সুস্থ থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের আহার ব্যবস্থাপনা। আহারে মেনে চলতে হবে কিছু ব্যবস্থাপনা:

১) জনপ্রিয় স্বাস্থ্য লেখক ডা. মেহমেত অয বলেন, “বেশির ভাগ রোগী যারা করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন এদের ওজন বেশি, এদের ডায়েবেটিস বা উচ্চ রক্ত চাপ বা কোন ক্রনিক রোগে আক্রান্ত। আর ক্রনিক রোগ থেকে মুক্তি পেতে প্রয়োজন সঠিক ওজন, স্বাস্থ্যকর আহার, ব্যায়াম, আর প্রচুর ঘুম আর বিশ্রাম। তিনি বলেন, চিনি, লবণ আর মাংস কম খেতে হবে আর সবজি বেশি খেতে হবে”।

২) সপ্তাহে এক দিন মাংস খাবেন, ওজন কমানো আর ইমিউনিটি বাড়ানো জন্য সবজি প্রধান খাবার, সাইড ডিশ নয়। ক্রনিক রোগ থেকে মুক্ত না হতে পারলে কোভিড- ১৯ ঝুঁকি বেড়ে যাবে।

৩) ৬০ বছর বয়স্ক ডা. মেহমেত অয বলেন, “স্বাস্থ্যকর আহার আর ব্যায়ামের মূর্ত প্রতীক, শক্ত সবল ধারালো মানুষ বেশির ভাগ নিরামিষ আহার করেন, মাঝে মঝে সামান্য গোস্ত (খেতে মন চাইলে) আর লবণ কম খাবেন। সকালে দেরিতে প্রাতরাশ, দুপুর দুটায় সবজি বহুল দুপুরের খাবার এবং রাত আটটার আগে রাতের খাবার”।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।