মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ চিকিৎসায় উত্তরায় নতুন হাসপাতালের যাত্রা শুরু

Anisur Riadপ্রকাশ: ৬ জুন ২০২০, ১:০৩ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯ চিকিৎসায় উত্তরায় নতুন হাসপাতালের যাত্রা শুরু
লেখার আকার

প্ল্যাটফর্ম  নিউজ, ৬ জুন ২০২০, শনিবার

করোনা রোগীদের চিকিৎসা সেবা দেবে জাপান-ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। উত্তরায় ৩০০ শয্যার একটি কোভিড হাসপাতালের শনিবার থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তবে রোগী ভর্তির মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু হবে পরদিন রোববার থেকে।

বাংলাদেশ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, জাপানের গ্রিন হাসপাতাল সাপ্লাই এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) যৌথ উদ্যোগে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছে।

জাপান-ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চিকিৎসক মোয়াজ্জেম হোসেন জানান,

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হবে। শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আমাদের কোভিড হাসপাতালটির উদ্বোধন করবেন। আগামী রোববার থেকে রোগী ভর্তির কার্যক্রম শুরু হবে।আর আমাদের হাসপাতালে নিজস্ব পিসিআর মেশিন স্থাপন করা হয়েছে। প্রতিদিন গড়ে ১ হাজার ৮০টি করোনার নমুনার পরীক্ষা করা সম্ভব হবে। ২৪ ঘণ্টা আমাদের হাসপাতালে পরামর্শক চিকিৎসক সেবায় নিয়োজিত থাকবেন।’

জাপান-ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে,

কোভিড আক্রান্ত চিকিৎসকদের চিকিৎসার বিষয়টি অগ্রাধিকার দেবে প্রতিষ্ঠানটি। চিকিৎসকদের জন্য ২০টি শয্যা বরাদ্দ থাকবে। হাসপাতালটিতে ৩০০ শয্যার মধ্যে ২৪টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থাকবে। আর আইসোলেশন বেড থাকবে মোট ৩৬টি। রোগীর চিকিৎসা সংক্রান্ত আপডেট তথ্য অনলাইনের মাধ্যমে তাদের পরিবারকে জানানো হবে।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।