মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ এ প্রাণ হারালেন সৌদি আরবে বসবাসরত ৪ জন প্রবাসী বাংলাদেশী চিকিৎসক

অংকন বনিকপ্রকাশ: ১৭ জুন ২০২০, ১১:০৩ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ এ প্রাণ হারালেন সৌদি আরবে বসবাসরত ৪ জন প্রবাসী বাংলাদেশী চিকিৎসক
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

বুধবার, ১৭ জুন, ২০২০

বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে গতকাল (১৬ জুন) সৌদি আরবে আরো একজন প্রবাসী বাংলাদেশী চিকিৎসক, ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মদিনায় কর্মরত ছিলেন। ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮ তম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন এবং চট্টগ্রাম জেলার বোয়ালখালি উপজেলার অধিবাসী ছিলেন।

এ পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মোট চারজন বাংলাদেশী চিকিৎসক ইন্তেকাল করলেন।

এদিকে গত ১৩ জুন, রিয়াদস্থ ” বদরুদ্দীন পলি ক্লিনিক” নামক একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত ডা. মো. আনোয়ার উল হাসান, করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

গত ১৯ মে, জেদ্দাস্থ “বিন লাদেন পলি ক্লিনিক” নামক একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত ডা. আবদুর রহিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ এর অধিবাসী ছিলেন।

গত ৩১ মার্চ, মদিনাস্থ “শেফা আল-মদীনা পলি ক্লিনিক” নামক প্রাইভেট ক্লিনিকে কর্মরত ডা. মোহাম্মদ আফাক হোসেইন করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ডা. মো. আফাক হোসেইন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৫ম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন।

বৈশ্বিক এই করোনা মহামারীর মাঝে সাধারণ জনগণের পাশাপাশি ইতিমধ্যে চারজন বাংলাদেশী চিকিৎসকের অকাল মৃত্যুতে সৌদি প্রবাসী বাংলাদেশী চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমরা সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি।

ডা. আজাদ হাসান
সৌদি আরব

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।