সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সামাজিক ভাবে ফেসশিল্ড ব্যবহার, করোনা সংক্রমণ প্রতিরোধে একটি বৈজ্ঞানিক ও সহজ পদ্ধতি

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন ২০২০, বুধবার

চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সারা পৃথিবীতে মেডিকেল বা সার্জিকাল মাস্ক এর বিপুল চাহিদা এবং প্রাপ্যতা সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় কাঁচা মাল এর অভাব, দক্ষ জনশক্তি, অপ্রতুল শিল্প কারখানা, বিপণন জটিলতা, গুণগত মান নির্ণয় সংক্রান্ত কারিগরি দক্ষতার অভাব ও অন্যান্য কারণে ফেস মাস্কের উৎপাদন কমে গিয়েছে।

স্বাস্থ্যসেবা প্রদানের জন্য মেডিকেল মাস্কগুলির সংরক্ষণ প্রয়োজন। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরামর্শ অনুযায়ী সংক্রমণ প্রতিরোধে জনসমাগমে প্রতিটি ব্যক্তি যাতে অন্তত কাপড়ের মাস্ক পরে। যদিও কাপড়ের তৈরী মাস্ক শ্বাসতন্ত্রজনিত সংক্রামক রোগের প্রতিরোধে মেডিকেল মাস্ক থেকে কম কার্যকর, তারপরও ইন- ভিট্রো পরীক্ষায় দেখা গেছে যে কাপড়ের মাস্ক ভাইরাসের কণার মত অ্যারোসলের কণা প্রতিহত করতে পারে। এই ক্ষেত্রে ফেসশিল্ড আরও ভাল বিকল্প ব্যবস্থা হতে পারে। ফেসশিল্ড নানা ধরনের হতে পারে, তবে সবগুলোতেই একটি প্লাস্টিকের আবরণী থাকে যা মুখকে ঢেকে রাখে। সবচেয়ে ভাল সুরক্ষার জন্য, ফেসশিল্ড সামনে চোয়ালের নিচ পর্যন্ত দুই পাশে কান পর্যন্ত এবং শিল্ডের মাথার অংশ এবং কপালের মধ্যে যেন কোন ফাঁকা না থাকে তা খেয়াল রাখতে হবে। ফেসশিল্ড বানাতে কোন বিশেষ কাপড়ের প্রয়োজন হয় না। বিভিন্ন কোম্পানি যেমন এ্যাপল, নাইক, জিএম এবং জন ড্রি ইতোমধ্যেই ফেসশিল্ড বানানোর কাজ শুরু করেছে। এগুলা বানানো হবে বিভিন্ন কারুশিল্প এবং অফিসের কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিস থেকে। এভাবেই ফেসশিল্ড ফেসমাস্কের থেকে অনেক বেশি সহজলভ্য হবে।

ফেসশিল্ড ব্যবহারের অনেকগুলা সুবিধা আছে। ফেসমাস্ক যেমন খুব বেশিদিন ব্যবহার করা যায় না ধুতে সমস্যা আবার বারবার ব্যবহারের সুযোগ নেই সেই দিক থেকে ফেসশিল্ড ব্যবহার করা এবং পরিষ্কার করা সহজ। শুধু সাবান পানি বা জীবণুনাশক দিয়ে ধুয়ে নিলেই হয়, আর বার বার ব্যবহারও করা যায়। এগুলো পড়তেও সহজ আবার সংক্রমণের পথ গুলোকেও ঢেকে রাখে ফলে কোনকিছুকেই সরাসরি চেহারার সংস্পর্শে আসতে দেয় না। ফেসমাস্ক অন্য ব্যক্তির সাথে যোগাযোগের সময় অনেক ক্ষেত্রে খুলে ফেলতে হয়, কিন্তু ফেসশিল্ড এর ক্ষেত্রে এটার প্রয়োজন পরে না। ফেসশিল্ড এর ব্যবহার সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও মনে করিয়ে দেয়। তবে সুবিধা হল এতে ভালভাবে চেহারার বাচনভংগি বোঝা যায়।সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফেসশিল্ড, ইনফ্লুয়েঞ্জা সহ অন্যান্য ভাইরাস যা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায় তা নিঃশ্বাসের মাধ্যমে ভিতরে নেওয়াকে প্রতিরোধ করে। একটি পরীক্ষায় দেখা গেছে, ১৮ ইঞ্চি দুরত্বের একজনের কাশির মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাসকে ফেসশিল্ড ৯৬% পর্যন্ত প্রতিরোধ করতে পারে। এমনকি ৩০ মিনিট পরেও, এর সুরক্ষা ৮০% পর্যন্ত বজায় থাকে এবং ফেসশিল্ড এ্যারোসল এর মত ছোট কনাকে ৬৮% পর্যন্ত আটকে দিতে পারে। একই পরীক্ষা যখন বর্তমানের প্রস্তাবিত ৬ ফিট সামাজিক দূরত্ব বজায় রেখে করা হল, দেখা গেল ফেসশিল্ড ব্যবহার ভাইরাস নিঃশ্বাসের মাধ্যমে প্রবেশ ৯২% পর্যন্ত প্রতিরোধ করতে পারে, যা আবারও বুঝিয়ে দিল যে সামাজিক দূরত্ব বজায় রাখা এই মুহূর্তে কতটা জরুরি।

যদি লক্ষণবিহীন কোন ব্যক্তি বা লক্ষণযুক্ত ব্যক্তি যদি ফেসশিল্ড এর মধ্যে হাঁচি কাশি দেন তাহলে কি হবে এই বিষয়ে এখনও কোন গবেষণা হয় নি। তারপরও শুধুমাত্র একটা ফেসশিল্ড ব্যবহার সুরক্ষা ব্যবস্থাকে ৬৮% থেকে ৯৬% এ উন্নিত করতে পারে।মোটকথা বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সংক্রমণ ছড়িয়ে যাওয়া প্রতিরোধে ফেসশিল্ড এর কার্যকর ব্যবহার সংক্রমণের গাণিতিক হার পাল্টিয়ে দিতে পারে। অন্যান্য প্রতিরোধ ব্যবস্থার সাথে যদি ফেসশিল্ড এর ব্যবহার যোগ করা যায় তবে সংক্রমণ প্রতিরোধের হার r0 ১ এর নিচে নেমে আসতে পারে। যদিও কোন কিছুই ১০০% কার্যকর নয় তাই শুধু ফেসশিল্ড এর উপর ১০০% ভরসা করা যায় না, তবে এটা ঠিক যে সার্স-কোভি-২ ছড়িয়ে পড়া প্রতিরোধকে সহনীয় পর্যায়ে আনতে ফেসশিল্ড ভূমিকা রাখতে পারে।

কোভিড-১৯ মহামারী অনেকটা অপ্রত্যাশিত ভাবে বিভিন্ন দেশের প্রস্তুতি সম্পন্ন হওয়ার আগেই ছড়িয়ে পরেছে। এমনকি অনেক দেশ যারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল তারাও দ্বিতীয় পর্যায়ে এই মহামারীর সম্মুখীন হচ্ছে এবং এর কারণে তাদের কঠোর ভাবে সামাজিক দূরত্ব মেনে চলতে হচ্ছে। অর্থনৈতিক ও স্বাস্থ্য ব্যবস্থায় এই মহামারীর প্রভাব কমানোর জন্য দ্রুত একটি প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে যা দ্বারা সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণ করা যাবে। ফেস শিল্ড যা খুব সহজেই তৈরি ও বিতরণ করা যায়, সেটার যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাজে ভাইরাসের সংক্রমণ হ্রাস করা যায়। এখনি সময় এই ব্যবহারিক ব্যবস্থাপনাকে গ্রহন করার।

মূল লেখা: jamanetwork.com/journals

অনুবাদকঃ
ডাঃ মোঃ রিজওয়ানুল করিম
ডাঃ নাওমি নুর
মাইশা কবির
নিরুপমা নিপু
এস. এম আল মুকতাদির

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।