মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: ইতালিতে সুস্থের সংখ্যা বাড়ছে, ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৬৯৩ জন সুস্থ

অংকন বনিকপ্রকাশ: ৩ মে ২০২০, ১:২৮ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: ইতালিতে সুস্থের সংখ্যা বাড়ছে, ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৬৯৩ জন সুস্থ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
রবিবার, ৩ মে, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ৩ মিলিয়ন ছাড়িয়েছে কয়েকদিন আগেই। পৃথিবীব্যাপী মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এ পর্যন্ত দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। ভাইরাসটি চীন থেকে বিশ্বব্যাপী ছড়ানোর পরপরই এর আক্রমণে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছিলো ইতালি। তবে স্বস্তির বিষয় দেশটিতে প্রতিদিন সুস্থ হওয়া মানুষের সংখ্যা বাড়ছে।

দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৯৪৫ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন রেকর্ড ৪ হাজার ৬৯৩ জন, যা দেশটিতে এখন পর্যন্ত একদিনের ব্যবধানে সর্বোচ্চ। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একদিনে নতুন রেকর্ড গড়ে ৪ হাজার ৬৯৩ জন মানুষ সুস্থ হওয়ার কথা জানায়। যা থেকে আশা জাগছে বিশ্ববাসীর মনে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এ তথ্য দেন।

অ্যাঞ্জেলো বোরেল্লি আরো বলেন,

“গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৮৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৭২ জন। এ নিয়ে ইতালিতে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৬৭ জনে। আর আক্রান্ত সংখ্যা হয়েছে দুই লাখ পাঁচ হাজার ৪৬৩ জন।”

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে তথ্যগুলো জানা যায়।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।