মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চট্টগ্রামের লোহাগাড়ায় শনাক্ত হলো ১ম করোনা রোগী

অংকন বনিকপ্রকাশ: ৩ মে ২০২০, ১:১৮ · ২ মিনিটে পড়ুন
চট্টগ্রামের লোহাগাড়ায় শনাক্ত হলো ১ম করোনা রোগী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
রবিবার, ৩ মে, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলার পাশাপাশি উপজেলাগুলোতেও মিলছে করোনা রোগীর সন্ধান।

এবার চট্টগ্রামের ১০ম উপজেলা হিসেবে করোনায় আক্রান্তের তালিকায় যুক্ত হলো লোহাগাড়ার নাম।
উপজেলাটিতে প্রথমবারের মত এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হানিফ তথ্যটি নিশ্চিত করেছেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন,

“সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই স্বাস্থ্যকর্মীর আগে থেকে শ্বাস কষ্ট (হাঁপানি) ছিল। তা ছাড়া তিনি মাঠ পর্যায়ে কাজ করেন। সাতকানিয়ায় বেশ কয়েকজন করোনা রোগী পাওয়া যাওয়ায় গত ২৩ এপ্রিল ওই স্বাস্থ্যকর্মীসহ তাঁর পরিবারের ৩ জন সদস্যের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (BITID) হাসপাতালে পাঠানো হয়। গতকাল শুক্রবার (১ মে) রাতে ওই নমুনাগুলোর ফলাফল পাওয়া যায়। এতে নমুনা রিপোর্টে ঐ স্বাস্থ্যকর্মীর করোনায় আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত হয়।”

মোহাম্মদ হানিফ আরো বলেন,

“করোনা পজিটিভ আসা ঐ স্বাস্থ্যকর্মী আপাতত সুস্থ আছেন। তাঁর চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়েই কোনো করোনা ভাইরাস বহনকারী ব্যক্তির সংস্পর্শে আসার কারণে তিনিও সংক্রমিত হয়েছেন।”

জানা যায়, করোনায় আক্রান্ত ঐ স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য কমপ্লেক্সের যে ভবনটিতে বসবাস করেন তা গতকাল রাতে লকডাউন ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।