মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ঃ মৃত্যুবরণ করলেন ডিএমপির পুলিশ সদস্য

Platformপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ৯:০১ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ঃ মৃত্যুবরণ করলেন ডিএমপির পুলিশ সদস্য
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ এপ্রিল, ২০২০, বৃহস্পতিবার
কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পুলিশ সদস্য মোঃ জসিম উদ্দিন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন) তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

দেশের জনগণকে সুরক্ষিত রাখতে মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন ডিএমপির এই গর্বিত পুলিশ কনস্টেবল। কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা তিনি।

গত ২৫ এপ্রিল, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় প্রধান সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে জ্বরে আক্রান্ত হন মোঃ জসিম উদ্দিন। কোভিড-১৯ সাসপেক্টেড রোগী হিসাবে তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকার সময়, ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোঃ জসিম উদ্দিনকে রাত ১০টায় মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪০ বছর।

গতকাল ২৯ এপ্রিল সকালে আইইডিসিআর এর প্রকাশিত নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায়, মোঃ জসিম উদ্দিন কোভিড-১৯ পজিটিভ ছিলেন।

সম্মানিত এই পুলিশ সদস্যের মৃত্যুতে পুলিশ সদরদপ্তরের এক শোকবার্তায় জানানো হয়, “চলমান করোনাযুদ্ধে দেশের সম্মানিত জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে মোঃ জসিম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সাথে দেশমাতৃকার সেবায় তাঁর এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তাঁকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ।”

এছাড়াও আত্মোৎসর্গকারী এই যোদ্ধার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ পুলিশ। মোঃ জসিম উদ্দিনের মরদেহ বাংলাদেশ পুলিশের তত্তাবধানে তাঁর গ্রামের বাড়িতে যথাযথ ধর্মীয়রীতি মেনে দাফন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।