মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
news

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ২০ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছে ১৯৫!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ৪:২৯ · ১ মিনিটে পড়ুন
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ২০ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছে ১৯৫!
লেখার আকার

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা আছে ২০টি। কিন্তু আজ (মঙ্গলবার) সকাল পর্যন্ত এখানে ভর্তি রোগীর সংখ্যা ১৯৫। শয্যার তুলনায় প্রায় ১০ গুণ বেশি রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

শয্যাসংকটের কারণে অধিকাংশ শিশুকেই হাসপাতালের ওয়ার্ড ও বারান্দার মেঝেতে শুইয়ে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ভোগান্তির স্বীকার হচ্ছেন রোগীর স্বজনেরা।

হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, জেলায় ঠান্ডা, জ্বর, নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলে হাসপাতালে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন শিশু রোগী ভর্তি হচ্ছে। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৌসুমী আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশুবিশেষজ্ঞ ডাক্তার মোঃ রফিউর রহমান জানান, “আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টি, গরম ও ঠান্ডার কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাদের বেশির ভাগের বয়স এক বছরের মধ্যে। বাড়িতে বড়রা আক্রান্ত হলে শিশুদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।” তাই এ সময় শিশুদের প্রতি বাড়তি নজর রাখার পরামর্শ দেন তিনি।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।