মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
Medical & Dental Journal

৩০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার মূল্যায়ন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ৯:২৭ · ২ মিনিটে পড়ুন
৩০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার মূল্যায়ন
লেখার আকার

মঙ্গলবার, ১২ নভেম্বর,২০২৪

আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষায় মূল্যায়ন ৩০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এবার এমবিবিএস ভর্তি পরীক্ষার মূল্যায়ন ৩০০ নম্বরের বদলে হবে ২০০ নম্বরে। আগের মতোই ১০০ নম্বরে হবে এমসিকিউ পরীক্ষা। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে থাকছে ৫০ করে ১০০ নম্বর।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আগে এইচএসসির জন্য ১২৫ এবং এইচএসসির জন্য ৭৫ আর এমসিকিউতে ১০০ এই ৩০০ নম্বরের মধ্যে পরীক্ষা হতো। এ বছর এই পরীক্ষাগুলো যেহতু হয়নি এবং এগুলোতে এগ্রিগেটের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে, এজন্য সিদ্ধান্ত হয়েছে যে এইচএসসির ওয়েটেকসটা একটু কমিয়ে দেওয়া হবে। এ জন্য ২০০ নম্বরের মধ্যে এবার পরীক্ষা হবে।”

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিলে আগে ৫ নম্বর কাটা গেলেও এবার কাটা হবে ৩। আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবধান দুই বছরের বেশি থাকলে পরীক্ষায় অংশ নেওয়া যেত না। কিন্তু এবার ব্যবধান ৩ বছর হলেও অংশ নেওয়া যাবে।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, “এটা সেই পরীক্ষা যার মাধ্যমে আমরা সেই চিকিৎসক তৈরি করব যারা আমার চিকিৎসা করবে, আপনার চিকিৎসা করবে। সুতরাং আমরা এটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের তরফ থেকে শতভাগ প্রচেষ্টা আছে, কোনোভাবেই যেন কোনো বিতর্কিত দুর্নীতিবাজ কেউ যেন এই ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট না থাকতে পারে।”

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ 

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। আগে এ নীতিমালা প্রকাশ করত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার বিএমডিসির ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি পুরুষদের ফুসফুসের ক্যান্সারের হার সবচেয়ে বেশি

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ফুসফুসের ক্যান্সার সারা বিশ্বেই একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এর প্রভাব আরও তীব্র। ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পুরুষদের মধ্যে এই ক্যানসারের উচ্চ হার আমাদের জন্য একটি উদ্বেগজনক বাস্তবতা। তাদের জীবনধারা, সাংস্কৃতিক প্রভাব, এবং…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স: একটি বিশ্বজনীন স্বাস্থ্য সংকট

২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স (এএমআর) হলো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। এটি তখন ঘটে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বা পরজীবী অ্যান্টিমাইক্রোবিয়াল (যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল) ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে, এই রোগগুলো…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।