মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কুমিল্লা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব উদ্বোধন, বুধবার থেকে পরীক্ষা শুরু

অংকন বনিকপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ৯:০৯ · ২ মিনিটে পড়ুন
কুমিল্লা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব উদ্বোধন, বুধবার থেকে পরীক্ষা শুরু
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস শনাক্তকরণে ব্যবহৃত PCR মেশিন ও সুরক্ষিত ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার এম.পি. এটি উদ্বোধন করেন।

এসময়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান, কুমিল্লা বিএমএ ও স্বাচিপ এর সভাপতি ডা. আব্দুল বাকী আনিছ, কুমিল্লা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা স্বাচিপ এর সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম, জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার বলেন,

“ল্যাবরেটরির কিছু জিনিসপত্র সংগ্রহ করতে হবে। এগুলো সংগ্রহ শেষে আগামী বুধবার (২৯ এপ্রিল) থেকে কুমেকে করোনার নমুনা পরীক্ষা (Swab test) শুরু হবে। ৫০০ শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ICU বিভাগের কিছু যন্ত্রপাতি স্থাপন শেষে আগামী কয়েকদিনের মধ্যেই ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ব্যবহার করা হবে।”

 

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ জানান,

“এই ল্যাবরেটরিতে দুই শিফটে নমুনা পরীক্ষা করা যাবে। প্রতি শিফটে ৯০ থেকে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। নমুনার ফলাফল ঢাকায় প্রেরণ করা হবে। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ করা হবে।”

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।