মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কুমিল্লায় এতিম বাচ্চাদের পাশে দাঁড়ালো মেডিসিন ক্লাব, সেন্ট্রাল মেডিকেল কলেজ ইউনিট

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৯ মে, ২০২০

বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলায়  সারাবিশ্বের মতো বাংলাদেশও এখন হিমশিম খাচ্ছে, যার ফলে অর্থনৈতিক মন্দা আর দারিদ্রতার জন্য অনেক অসহায় মানুষের স্বাভাবিক জীবনযাপন স্থবির হয়ে পড়ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের এতিমখানাগুলোও বর্তমানে অসহায় অবস্থায় আছে। তাই  ব্যতিক্রম কিছু আয়োজন করতে এইবার  কুমিল্লার একটি এতিমখানা, ‘দারুল আরকাম মাদ্রাসা ও এতিমখানা’র জন্য যাকাত ফান্ড নিয়ে ছুটে যায় মেডিকেল ছাত্রছাত্রীদের সংগঠন মেডিসিন ক্লাব, সেন্ট্রাল মেডিকেল কলেজ ইউনিট। ঈদের আনন্দ এতিমখানার বাচ্চাদের মাঝে বিলিয়ে দিতে সেখানে অবস্থানরত সকল অসহায় বাচ্চাদের জন্য  ঈদের পাঞ্জাবীর কাপড় ও নগদ অর্থ উপহার প্রদান করে সহায়তা করা হয়। ‘মেডিসিন ক্লাব সেমেক ইউনিট’র অন্যান্য মেডিসিনিয়ানেরাও সেখানে উপস্থিত ছিলেন।

মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। সংগঠনটি জানায়,

“তাদের এই অনুদান পুরোটাই এসেছে মেডিসিন ক্লাব সেন্ট্রাল মেডিকেল কলেজ ইউনিটের বর্তমান সদস্যগণ,  সাবেক উপদেষ্টামণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। তাছাড়া এই যাকাতের অর্থ ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যদের অনেকের পরিবার ও বন্ধুবান্ধব নিজ আগ্রহেই এই ফান্ডে জমা দিয়েছেন।”

বর্তমানে লক-ডাউনের কারনে মেডিকেল কলেজ বন্ধ রয়েছে, তাই প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে বিকাশের মাধ্যমে অনুদান দিয়ে  এই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ক্লাবের প্রত্যেক সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা তাদের ঈদের  জন্য জমানো টাকা যাকাত হিসেবে এই এতিমবাচ্চাদের জন্য খরচ করতে পেরে খুবই আনন্দিত।

মেডিসিন ক্লাব, সেমেক ইউনিটের বর্তমান সেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান,

“প্রায় প্রতি রমজানেই ইফতার ও ঈদ উপহার চেষ্টা করা হলেও করোনার এই দুর্দিনে এতিম বাচ্চাদের খাদ্য ও পোষাক আশাকের কষ্টের কথা বিবেচনা করে এই যাকাতের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তারা আশা করছে, প্রত্যেকটা মেডিকেলের ছাত্রছাত্রীরা যদি তাদের আশেপাশের অসহায় গরীব মানুষ ও এতিম বাচ্চাদের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, তাহলে এই অসহায় মানুষগুলো তাদের স্বাভাবিক জীবনযাপনে কিছুটা হলেও ফিরতে পারবে।

­

মেডিসিন ক্লাব, সেন্ট্রাল মেডিকেল ইউনিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই গরীব অসহায় মানুষদের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে আসছে। এই মানুষগুলোর জন্য মেডিকেল কলেজে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ব্লাড ডোনেশন, ফ্রি ভ্যাক্সিনেশন ও শীতবস্ত্র বিতরণ সহ নানা ধরনের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। তাছাড়াও  এইবার লক-ডাউনের সময় অসহায় পরিবারদের মাঝে প্রায় ৫৮০০০/- টাকার ত্রাণ সামগ্রী বিলিয়েছে এই সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক/ আশরাফ মাহাদী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।