মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

স্বাস্থ্যকর্মীদের জন্যে বিনামূল্যে এয়ার টিকেট

অংকন বনিকপ্রকাশ: ১৯ মে ২০২০, ১২:১৭ · ২ মিনিটে পড়ুন
স্বাস্থ্যকর্মীদের জন্যে বিনামূল্যে এয়ার টিকেট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৯ মে, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে, চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এভাবে ক্রমাগত তাঁরা আক্রান্ত হতে থাকলে দেশের চিকিৎসাসেবা কার্যক্রম হুমকির মুখে পড়বে!

চলমান করোনা মহামারির এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ‘ফ্রন্টলাইনার’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন চিকিৎসক, নার্সসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীরা। তাঁদের জন্যে এবার বিনামূল্যে এয়ার টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ফলে ডাক্তার, নার্সসহ চিকিৎসাসেবার সঙ্গে জড়িত ব্যক্তিরা করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবায় সহায়তা করতে দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত যাতায়াত করতে পারবেন।

আগামী ১ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট চালু হওয়া সাপেক্ষে এক কোটি টাকা মূল্যের তিন হাজারের অধিক টিকিট বিনা মূল্যে প্রদান করা হবে। এই সুবিধা পেতে নভোএয়ার ওয়েবসাইটে সংযুক্ত থাকা আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন,

“করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সামনে থেকে যেভাবে নিরলসভাবে সেবা দিচ্ছেন, তাঁদের জানাই গভীর শ্রদ্ধা। সারা দেশে চিকিৎসাসেবার কাজকে আরও বেগবান করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

প্রসঙ্গত, ‘ফ্রন্টলাইনার’ হিসেবে কাজ করা ডাক্তার, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীর পাশে দাঁড়ান। কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি না করে করোনা মোকাবেলায় তাঁদের সহায়তা করুন, সাহস যোগান। দেশকে করোনামুক্ত করতে এঁদের অগ্রণী ভূমিকাই মুখ্য!

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।