মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত

Rapid Newsপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ৭:২৬ · ১ মিনিটে পড়ুন
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ

রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

দেশের সব জেলায় করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এই সংক্রমণের শীর্ষে রয়েছে ঢাকার নারায়ণগঞ্জ এরই সাথে সংক্রমণের নতুন উপকেন্দ্র হিসেবে যুক্ত হতে যাচ্ছে গাজীপুর জেলা। দেশে শনাক্ত হওয়া ৫ দশমিক ২১ শতাংশ গাজীপুরের বাসিন্দা। এক সপ্তাহের মধ্যেই এ জেলায় শনাক্ত রোগী বেড়েছে প্রায় ১৪ গুণ। নতুনভাবে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে শনিবার ১৭ জন ও গত বুধবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুর রহমানের তথ্যমতে, হাসপাতালের আক্রান্তদের স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে নার্সিং কলেজে আইসোলেশন ইউনিট স্থাপন করে আজ (রবিবার) থেকে রাখার ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত কাপাসিয়া উপজেলায় ৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা জানান,

“উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও বেসরকারি হাসপাতালগুলোতে করোনা ইউনিট স্থাপন করে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।”

নিজস্ব প্রতিবেদক/ মাশতুরা জান্নাত মৃদুলা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।