মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

কাউন্সেলিং টেবিলের গল্প || পর্ব-৬

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১০:০৬ · ২ মিনিটে পড়ুন
কাউন্সেলিং টেবিলের গল্প || পর্ব-৬
ছবিঃ কাউন্সেলিং টেবিলের গল্প।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ ই আগস্ট, ২০২০, শনিবার

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সিলর
ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ।

“ম্যাম আমার প্রথম সমস্যা হলো, অনেক অস্থিরতায় ভুগি আর সাথে বেশি ভয় পাই! আগে মাঝে মাঝে প্যানিক এটাক হতো। বদ্ধ জায়গায় বেশি ভয় লাগে। এগুলা ছাড়াও মেইন সমস্যা হলো ইনসেক্যুরিটি! সব কিছুতে অনেক ভয় কাজ করে। সেল্ফ কনফিডেন্স ন্যায়ারলি জিরো!”

মানুষটি পেশাজীবী, বিয়ে করেন নাই, সম্পর্কেও জড়াননি। কারণ ওর ‘ভিতরের আমি’ এতটাই বেশি কাতর যে, নিজেকে গুছিয়ে নিতে নিতে নিজের অস্থিরতার কারণ খুঁজতে খুঁজতে পেঁয়াজের খোসা ছাড়ার মতই এরপরের লেয়ারে উঠে আসে প্যানিক এটাক। তারপর সেটা ট্যাকেল করতে না করতেই তার নিচে খুঁজে পায় ইনসেক্যুরিটি, তার নিচে ভয়, এভাবে চলতেই থাকে। মেয়েটির মনের গহীন কুয়ায়  প্রতি ধাপে ধাপে বদ্ধ জায়গার আরও কত কিছু যে লুকিয়ে আছে সে নিজেও জানে না। নিজেকে বুঝতে না পারার এইবোধ থেকে ধীরে ধীরে নষ্ট হতে থাকে আত্মবিশ্বাস। নিজেকে তুচ্ছ মনে হতে থাকে সবার তুলনায়।

তারপর সেই কাউন্সেলিং টেবিলের গল্প-

মানুষটি নিজেকে একটু একটু করে গুটিয়ে নিতে থাকে চার দেয়ালের মাঝে। তার “ভিতরের আমি” আরও কুঁকড়ে যেতে থাকে অযত্নে, অবহেলায়। কারণ নিজেকে নিজের মতো করে, নিজে না বুঝলে বাইরের কে বুঝবে? কেউ আসবে না মনের কালকুঠুরি থেকে উদ্ধার করতে।

আমরা আমাদের চারপাশের আন্তঃসম্পর্কগুলিকে যতটুকু যত্ন করি “ভিতরের আমি”-কে কি আদৌ প্রতিদিন ততোটুকু যত্ন করি? “আমার আমি” কি চাই তাঁর সেই ছোট্ট ছোট্ট নির্দোষ চাওয়া পাওয়াগুলি মিটুক? ছেলে মাছ খায় না বলে এই অকালের বাজারে আমার মাছ পছন্দস্বত্বেও দিনের পর দিন আমি ওর পছন্দকে বেশি গুরুত্ব দিয়ে মাংসই রান্না করেছি।

একটু ভেবে বলুনতো, নিজের ভালো লাগার কোন কাজটা শেষ কবে করেছেন? আর আগে না করলে এখন শুরু করতে দোষ কি? সেলফ কেয়ার নেয়া মানে কিন্তু সে সেল্ফিশ হওয়া না।

অন্যকে যত্ন করার পাশাপাশি যাঁরা নিজের “ভিতরের আমি”-এর যত্ন করেন তাঁদের জন্য অনেক ভালোবাসা।
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।