রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কর্মস্থলে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতে বাধ্যতামূলক হচ্ছে টেলিফোনে মনিটরিং ও সরেজমিন পরিদর্শন

রাজধানীসহ সারাদেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে টেলিফোনে মনিটরিং ও সরেজমিন পরিদর্শন বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এখন থেকে আবশ্যিকভাবে ল্যান্ডফোনে প্রতিমাসে দুইবার দায়িত্বপ্রাপ্ত হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের উপস্থিতি পরিবীক্ষণ করবেন।

এছাড়াও প্রতি দুই মাসে একবার সেখানে সরেজমিন পরিদর্শন ও প্রতিবেদন দাখিল করবেন। বিদেশে প্রশিক্ষণের যাওয়ার ক্ষেত্রে মনিটরিং ও সরেজমিন পরিদর্শনের পারফরম্যান্স পরীক্ষা করে বাধ্যতামূলক করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও মনিটরিং সেলের আহ্বায়ক বাসুদেব গাঙ্গুলী সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মনিটরিং সেলের এক বৈঠকে চিকিৎসকের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে মনিটরিং সেলের কর্মকর্তাদের শৈথল্য নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি যেকোনো উপায়ে ডাক্তারদের স্ব স্ব কর্মস্থলে হাজিরা নিশ্চিত করার নির্দেশ দেন। বৈঠকে গত ছয় মাসের মনিটরিং প্রতিবেদন দাখিল করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিসেস (এমআইএস) প্রকাশিত হেলথ বুলেটিন-২০১৪ অনুসারে দেশে বর্তমানে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকের সংখ্যা ২১ হাজার ৫৫৩ জন। তাদের মধ্যে ১৫ হাজার ১৯২ জন পুরুষ ও ছয় হাজার ৩৬১ জন নারী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্মস্থলে চিকিৎসকের উপস্থিতি তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কোনো কোনো স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের অনুপস্থিতির ফলে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমে বিনা অনুমতিতে চিকিৎসকের অনুপস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। ফলে তারা বিব্রত হচ্ছেন।

তারা জানান, গত পাঁচ বছরে অ্যাডহক ও বিসিএসের মাধ্যমে ৭-৮ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। এক সময় চিকিৎসক সংকটের দোহাই দেয়া হলেও এখন আর তা বলার সুযোগ নেই। কর্মস্থলে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে পারলেই সাধারণ মানুষের নাগালের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সম্ভব হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

মনিটরিং সেলের আহ্বায়ক, অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলীর গত ৬ জুলাই চিঠির আদেশেও মন্ত্রণালয়ের মনিটরিং সেলের দায়িত্বশীল কর্মকর্তাদের মনিটরিংয়ের ক্ষেত্রে শৈথল্যের বিষয়টি উঠে এসেছে।

ওই চিঠিতে বলা হয়, মন্ত্রণালয়ের মনিটরিং কার্যক্রম পর্যালোচনায় দেখা যায়, বেশির ভাগ কর্মকর্তা টেলিফোনে চিকিৎসকের উপস্থিতি পরিবীক্ষণ করছেন না, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শনও করছেন না। ফলে মনিটরিং সেলের কার্যক্রম পরিচালনা দুরূহ হয়ে পড়েছে।

এক্ষেত্রে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দিয়ে চিকিৎসকদের উপস্থিতি নিবিড় ও ধারাবাহিক পরিবীক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা আবশ্যক এবং পরিবীক্ষণের পর সুপারিশ বাস্তবায়ন হওয়া প্রয়োজন।

তথ্যসূত্র: জাগোনিউজ২৪.কম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

13 thoughts on “কর্মস্থলে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতে বাধ্যতামূলক হচ্ছে টেলিফোনে মনিটরিং ও সরেজমিন পরিদর্শন”

  1. তারআগে মনিটর করে দেখুক কর্মস্থলে নিরাপদ পরিবেশ,যন্ত্রপাতি,প্রয়োজনীয় সাপোর্ট আর সর্বপরি ডাক্তারদের উপযুক্ত আবাসন আছে কিনা

  2. আচ্ছা এখন থেকে এই পদক্ষেপ নিলে কেমন হয়….. ডাক্তারেরা এখন থেকে কোনো হাসপাতাল/ হেলথ কমপ্লেক্সে বসে না থেকে বাড়ি বাড়ি যেয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসবে আর বলবে “আমাদেরকে যদি চড়-থাপ্পড় মারতে ইচ্ছে করে তো দয়া করে মারেন খায়েশ মিটিয়ে”…… তাহলেই তো জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।

  3. ডা: দের বিরুদ্ধে সাংবাদিকরা যেভাবে উঠে পড়ে লাগছে, তাতে মনে হচ্ছে ডা: দের এই দেশ থেকে বিদায় করতে পারলেই যেন সবাই হাফ ছেড়ে বাঁচে। অপপ্রচার বন্ধ করুন। আমাদের কাজ করতে দিন। হেলথ সেক্টর থেকে নন মেডিকেল পারসন দের আধিপত্যের অবসান দরকার। হাসপাতাল গুলোতে উপর মহলের দুর্নীতি বন্ধ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।