সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কর্তব্যরত ডাক্তারকে ফোনে হুমকি দেয়ায় সংবাদ কর্মীকে তিনমাসের কারাদন্ড

জকিগঞ্জ সরকারী হাসপাতালের কর্তব্যরত ডাক্তারকে ফোনে হুমকি দেয়ায় জকিগঞ্জের এক সংবাদ কর্মীকে আজ জকিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খায়রুল আমিন তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
জকিগঞ্জ থানার এস আই শরিফ উদ্দীনের আদালতে দেয়া প্রতিবেদন থেকে জানা যায় গত ১৭ জানুয়ারি ২০১৬ ইং তারিখ দিবাগত রাত কর্তব্যরত ডাক্তার খালেদ কে সরকারী নাম্বারে হাছিব পরিচয় দিয়ে রোগী সংক্রান্ত কথা বলে গালি গালাজ করে।

পরের দিন দুপুরে আবার একই ব্যক্তি হাছিব নাম বলে হাসপাতালে এসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কর্তব্যরত ডাক্তার খালেদের মাধ্যমে তার ফায়দা হাসিল করতে চাইলে কর্তব্যরত ডাক্তার হাসিবের সাংবাদিক পরিচয় পত্র দেখানোর কথা বললে হাসিব অপারগতা প্রকাশ করে ডাক্তার খালেদ আহমদকে অশালিন ভাষায় গালি গালাজ সহ ক্ষতি সাধনের হুমকি দেয়।
ডাক্তার খালেদ নিজ নিরাপত্তার স্বার্থে ১৯ জানুয়ারী ২০১৬ইং জকিগঞ্জ থানায় গিয়ে একটি সাধারণ ডায়রি করেন যার নাম্বার ৬৯৪।
এর পর সাধারণ ডায়রিটি এক মাস প্রাথমিক তদন্তের পর নন এফ আই আর নং ০৫/১৬, ১২ ফেব্রুয়ারি ২০১৬ ইং ধারা ১৮৯ দঃবি প্রতিবেদন আদালতে পৌছলে দীর্ঘ ছয় মাস সাক্ষী পর্যালোচনার পর অভিযোগ প্রমানীত হওয়ায় সংবাদ কর্মী হাসিবকে দোষি সাব্যস্ত করে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।

আদালতে প্রেরিত প্রতিবেদনে উল্লেখ আছে এস আই শরিফ তার তদন্তের মাধ্যমে হুমকি দেয়া নাম্বারটি কল লিস্ট (CDR) সংগ্রহ করে জানতে পারেন অভিযুক্ত সাংবাদিক কর্মী হাসিব তার নাম্বার হইতে ডাঃ খালেদ আহমদের ব্যবহৃত সরকারী মোবাইল নাম্বারে গত ১৮/০১/২০১৬ ইং ০০:৪৮:১৬ ঘটিকায় ৬৭ সেকেন্ড, এবং ০১:০২:১৮ ঘটিকায় ৫১ সেকেন্ড কথা বলে তখন উক্ত নাম্বার টি আলম নগর জকিগঞ্জ মোবাইল টাওয়ার এলাকায় ছিলো। কিন্তু এই নাম্বারটি রেজিস্ট্রেশন করা সোমা আক্তার, পিতা- মান্নান উদ্দীন, মাতা- কুশিদা বেগম, কুমারপাড়া, সিলেট সদর এর ঠিকানায়।

তদন্তে এস আই শরিফ আরো উল্লেখ করেন হাসিবের ব্যাপারে স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ করলে স্থানীয় লোকজন বলেন হাসিব দীর্ঘ দিন থেকে এই নাম্বারটি ব্যবহার করে আসছে। হাসিব নিজের নামে উক্ত সীম রেজিস্ট্রেশন না করে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে আসছেন বলেও স্থানীয় প্রতিবেদনে প্রকাশ পায়।

তথ্যসূত্রঃ জকিগঞ্জের ডাক ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।