মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

করোনা হাসপাতাল থেকে | পর্ব ১৬

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ আগস্ট ২০২০, ১০:০০ · ১ মিনিটে পড়ুন
করোনা হাসপাতাল থেকে | পর্ব ১৬
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ অগাস্ট, ২০২০, শুক্রবার

প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল

আমি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছি৷ আরেকজন খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞ বন্ধু ভাবীকেসহ ভর্তি চারতলায়৷ প্রতিদিন দেখতে যাই- ভাল আছেন৷

চিকিৎসারত ছিলেন আমাদের শিক্ষক প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর গোপাল শংকর দে স্যার৷ কিছুক্ষণ আগে মারা গেলেন৷ মনোবল ধরে রাখার গল্প আমি নিজেও বলি, অন্য মনোরোগ বিশেষজ্ঞরা বলেন৷ বলেন সুধীজন সকলেই৷

এভাবে সিনিয়র শিক্ষকরা শিকারির গুলিতে শীতের পাখিদের মারা যাবার মতো ঝাঁকে ঝাঁকে মারা যাবেন আমরা বাতাসের উপর মনোবল ধরে রাখার গীত গাইবো – তা হয় না৷ গলদ কোথায়? সমস্যা কি খুঁজে বের করতে হবে। কি কারণে অধিক চিকিৎসক এতো অল্প সময়ের ব্যবধানে মারা গেলেন কারণগুলো জানতে হবে৷ আমাদের পেশার এই মানুষগুলোর অকালে চলে যাওয়ার পিছনে সম্ভাব্য কি কি কারণ আছে, কি করা যেত, তাদের ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থার ত্রুটি বা চিকিৎসায় কোন বিলম্ব – একেকজনের ক্ষেত্রে একেক কারণ হয়তো থাকবে, কিন্তু সবটা জানতে চাই৷

গোপাল স্যারের মৃত্যু সংবাদে আমি শুধু কষ্টই পাচ্ছি না, অনেকটাই বিচলিত৷

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।