মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

করোনা হাসপাতাল থেকে | পর্ব ১১

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১১:৩৪ · ৩ মিনিটে পড়ুন
করোনা হাসপাতাল থেকে | পর্ব ১১
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুলাই, ২০২০, বুধবার 
প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল

একজন কোভিড রোগীর হাসপাতালে সময় খুব দ্রুতই কেটে যায়, বিশেষ করে যার সাথে কোন এটেন্ডেন্ট থাকে না৷ সারাদিনের অনেক কাজ৷ প্রথম দিকে অজানা আতংক বিরাজ করে, ইনভেস্টিগেশনের রিপোর্ট কি আসে তা নিয়ে দুশ্চিন্তা লাগে৷ পরিচিত অপরিচিত ফোন কল রিসিভ করতে হয়৷

এমন টেক্সট এসে ভরে যাচ্ছে:

এখন কেমন আছেন? প্রতিদিন একটু বিরক্ত করবো ভাই৷
অক্সিজেন স্যাচুরেশন কত?
ডি ডাইমার করিয়েছেন?
আপনার তো কো মরবিডিটি নেই, তবে ওষুধটা কেন দিচ্ছে?
বড়লোকি হাসপাতালে রাজার হলেই আছেন – রাজকপাল আপনাদের৷
আপনার অবস্থা আপনার লেখা পড়ে জানতে পারি, তাই জ্বালাই না৷
অনেক মানুষের দোআ আছে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন৷
ডাক্তাররা কিন্তু ব্যাড পেশেন্ট, মাইন্ড ইট।

এমন অজস্র মেসেজের জবাব দিতে হয়৷ মানুষের ফোন পাওয়াটাকে কখনই খারাপ ভাবে নেয়নি৷ এই অসুস্থতার সময়ে যারা খোঁজ নিতে ফোন করেন, তাদের ফোন রিসিভ করা ও নিজের সম্পর্কে জানানো দায়িত্ব মনে করি৷

সকালে ফজর পড়ে ঘুমাই৷ উঠে আদা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, লেবু সিদ্ধ পানির ভাপ নেই৷ সেই গরম পানির গড়গড়া করি – সেই পানি মধু কালিজিরা মিশিয়ে খাই৷ এই কঠিন কাজটা দিনে চারবার অন্তত করি৷ পাউরুটি জেলি, বাটার, দুটো সিদ্ধ ডিম, সেজান জুস – প্রতিদিনের প্রাতরাশ। এর ফাঁকে সিস্টার এসে ব্লাড প্রেশার মেপে যান, অক্সিজেন স্যাচুরেশন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন, পেটে ইনজেকশন দেন৷ এরপর নাস্তা সেরে বসি ওষুধ খেতে৷ ব্রিদিং এক্সারসাইজ করি – তাও দিনে চারপাঁচ৷

সময় পেলে লিখি৷ আগের লেখার মন্তব্যে রেসপন্স করি৷ বেডে শুয়েশুয়ে সেনা জীবন আর অতীত জীবনের হিসেব নিকেশ মিলাই৷ কেন এতো ওষুধ খাই, কেন ভাপ নেই, কেন হাঁটাহাঁটি করি – কেন সিলিন্ডারের সাথে নাক লাগাই? আরো কয়েকটা দিন এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য৷ পরপারের জীবনে কেউ আস্থাবান নয় বলেই এই কসরত৷ আমরা কি কেউ জানি আরও বিশ বছর বেঁচে থাকলে জীবন ঝাঁঝরা ও বিষময় হবে না? তবুও বাঁচতে চাই!

দুপুরে ডাক্তার আসে- রাউন্ড দেয়৷ বন্ধুদের শুভেচ্ছা পৌঁছে দেয়- কেউ তার পরিচয় দেয়, আমার ভাগ্নের বন্ধু বলে৷ দিন হিসেব করে নেক্সট টেস্টের তারিখ নির্ধারণ করে৷ গোসল, খাওয়া, নামাজ – গরম ভাপ ও ব্রিদিং এক্সারসাইজ৷ বাসার, ক্লিনিকের, বন্ধুদের ফোনের রিপ্লাই দেয়ায় মধ্যেই দুপুর গড়িয়ে বিকেল আসে৷ কখনো চোখ লাগাই, কখনো পারি না৷ বিকালে আবার ভাপ নেই, মালটা টাইপের ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাই৷ প্রিয় আম খাই৷ মনোরোগ বিশেষজ্ঞ লে. কর্নেল জেসমিন আম পাঠিয়েছে৷ বোনের বাসা থেকে ইলিশ, পোয়া মাছ, ঢেঁড়স ভাজি – ইলিশের ডিম/ পেটা পাঠিয়েছে আজ৷ মজা করে রাতে খেলাম৷ রুচি ফিরতে শুরু করছে৷

রাতে আবার ইনজেকশন নেই, এক হাড়ি ওষুধ খাই৷ ফেইসবুকিং করি৷ ডাক্তারদের মৃত্যু সংবাদ দেখতে দেখতে এখন আর অনুভূতিতে লাগছে না৷ মনে হচ্ছে এটাই স্বাভাবিক! অবশ হয়ে যাচ্ছে সব অনুভূতি৷ কয়েকদিন ধরে হাঁটি, আজ হাঁটতেও যাইনি৷ এই লেখার মধ্যেই অতি প্রিয় ডা. সাইফুল ইসলাম ভাইর মৃত্যু সংবাদ পেলাম – অন্যদের জানিয়ে ফিরলাম৷ আল্লাহ ভাইটিকে জান্নাতবাসী করুন। আমাদের ক্ষমা করুন, এই দুঃসহ অবস্থা থেকে পরিত্রান দিন৷

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।